স্বাধীনতা দিবসের আগে পাক মদতপুষ্ট জঙ্গি চক্রের পর্দাফাঁস, পঞ্জাবে আটক ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: পাকিস্তানের আইএসআইয়ের মদতপুষ্ঠ জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পঞ্জাব পুলিশের। স্বাধীনতা দিবসের প্রাক্কালেই পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স ও এসবিএস নগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে  গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) সন্ত্রাসী নেটওয়ার্কের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির তথ্যটি স্পষ্ট করেছেন পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব।

সামনেই দেশের স্বাধীনতা দিবস। তার আগেই সতর্ক গোটা দেশের পুলিশ প্রশাসন। পাক সমর্থিত আইএসআই সন্ত্রাসীদের সমর্থন করে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল। তারা হরবিন্দর রিন্দার নির্দেশে কাজ করছিল। জানা গিয়েছে, মন্নু আগরওয়াল, গোপি নওয়াশেহরিয়া ও জিশান আখতার এই বাব্বর খালসা ইন্টারন্যাশনাল বিদেশী পদ্ধতিতে কাজ চালাচ্ছিল। গৌরব যাদব জানিয়েছেন, রাজস্থানের টঙ্ক ও জয়পুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যার  ফলে বড় ধরনের হামলা এড়ানো গিয়েছে। হামলার পরিকল্পনা আগে থেকে করা হয়েছিল বলে অভিযোগ।

জানা গিয়েছে, এই মডিউলটি পঞ্জাবে এসবিএস নগরে একটি মদের দোকানে হামলার পরিকল্পনা ছিল। স্বাধীনতা দিবেসে এই ধরনের হামলা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। ধৃতদের মধ্যে জিশান আখতার ও মন্নু আগরওয়ালকে সরাসরি নির্দেশ দিয়েছিল হরবিন্দর রিন্দা। এরা সকলেই ঘনিষ্টভাবে কাজ করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হলে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালানো হলে একজন আহত হয়েছেন। তাঁকে এসবিএস নগরের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃতদের কাছে থেকে ৮৬পি হ্যান্ড গ্রেনেড, একটি পয়েন্ট ৩০ বোরের পিস্তল, ২টি কার্তুজ, পয়েন্ট ৩০ বোরের খালি খোসা উদ্ধার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালন করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা