কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেটার নয়ডায় একটি কারখানায় লাগা আগুন নেভাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই দমকল কর্মীর। কারখানায় পাঁচিল ধসে দুজনের মৃত্যু হয়েছে।  গুরুতর জখম হয়েছেন দমকলের আরও তিনজন কর্মী। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৪ অগস্ট) ভোর তিনটে নাগাদ গৌতম বুদ্ধ নগর জেলার ইকোটেক থানা এলাকার ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় আগুন লেগেছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল দমকল বাহিনী। আগুন নেভাতে গিয়েই বিপত্তি বাধে। ডিসিপি সেন্ট্রাল নয়ডা শৈলেন্দ্র কুমার সিং জানিয়েছেন,  ‘একটি ইলেকট্রনিক্স চিপ তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর সময় ভবনটির একটি দেয়াল ও একটি লোহার বিম ধসে পড়ে, যার ফলে দমকল কর্মী তীর্থপাল সিং এবং রোহিত যাদবের মৃত্যু হয়। এই ঘটনায় দমকল বাহিনীর তিনজন কর্মী আহত হয়েছেন।’ আহত  তিনজন  রাজপাল সিং, মনীশ কুমার এবং অমিত কুমারের অবস্থা স্থিতিশীল এবং তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

 

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা