পওয়ার বনাম পওয়ার, মুম্বইতে আজ শক্তি প্রদর্শনের মহড়া এনসিপির যুযুধান দুই গোষ্ঠীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিজেপির এক চালে ভেঙ্গে ছারখার হয়েছে দল। রবিবারই দলের আট বিধায়ককে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রে সেনা-বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বারবর ক্ষমতালোভী হিসেবে পরিচিত অজিত পওয়ার। আর তার ৭২ ঘন্টার মধ্যেই আজ বুধবার মুম্বইতে শক্তি প্রদর্শনের মহড়ায় নামছে এনসিপির শরদ পওয়ার এবং অজিত পওয়ার গোষ্ঠী। কোন শিবিরের পিছনে দলের কত বিধায়ক-সাংসদের সমর্থন রয়েছে তা স্পষ্ট হয়ে যাবে আজকের বৈঠকেই।

এনসিপি প্রধান শরদ পওয়ার দুপুর একটায় নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে বৈঠক ডেকেছেন।  ওই বৈঠকে হাজির থাকার জন্য ইতিমধ্যেই দলীয় বিধায়কদের এক লাইনের হুইপ জারি করেছেন বিধানসভায় দলের মুখ্যসচেতক জিতেন্দ্র আহাদ। ওই হুইপে প্রত্যেক বিধায়কের হাজিরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। উল্লেখ্য দলের ভাঙনের পরেই আহাদকে বিধানসভায় মুখ্যসচেতক হিসেবে নিয়োগ করেছেন এনসিপি প্রধান। যদিও অজিত পওয়ার শিবিরের পক্ষ থেকে পাল্টা চিঠিতে দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল ও জিতেন্দ্র আহাদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

কাকা তথা এনসিপি প্রধান শরদ পওয়ারের বৈঠকের দিনে পাল্টা বৈঠক ডেকেছেন বিদ্রোহী নেতা অজিত পওয়ার। বান্দ্রায় ওই বৈঠক বসার কথা। আসল এনসিপি যে তারাই তা বোঝাতে দুই গোষ্ঠীর পক্ষ থেকেই দলের বিধায়ক-সাংসদ ও বিভিন্ন জেলা সভাপতিদের ফোন করা হয়েছে। সূত্রের খবর, ৮৩ বছর বয়সী মরাঠা স্ট্রংম্যানকে কোণঠাসা করতে চেষ্টার কোনও কসুর রাখতে চাইছে না বিদ্রোহী শিবির। শেষ পর্যন্ত ক্ষমতার লড়াইয়ে কারা জেতে তা জানতে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের