রাজস্থানে গরুপাচারকারী সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় ৪ জনকে ৭ বছরের জেল

বৃহস্পতিবার ৪ জনকেই ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রাজস্থানের একটি আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে রাজস্থানের আলওয়ারে এক কৃষককে গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় ৪ জনকে দোষী সাব্যস্ত করল রাজস্থানের আদালত। বৃহস্পতিবার ৪ জনকেই ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রাজস্থানের একটি আদালত।

২০১৮ সালের জুলাই মাসে রাকবর খান এবং তার বন্ধু আসলামকে রাজস্থানের আলওয়ারে আটক করেছিল গো-রক্ষকরা। দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনওরকমে পালিয়ে যান আসলাম। কিন্তু পালাতে পারেননি রাকবর। এরপর তাঁকে লাঠি ও পাথর দিয়ে মারধর করে স্বঘোষিত গোরক্ষকরা। আঘাতের জেরে মৃত্যু হয় ওই কৃষকের। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। সেই ৫ জনের মধ্যে ৪ জনকে আদালত এদিন দোষী সাব্যস্ত করেছে। পর্যাপ্ত প্রমাণ না থাকায় একজনকে এদিন খালাস দিয়েছে আদালত। ৪ দোষীর নাম যথাক্রমে ধর্মেন্দ্র যাদব, পরমজিৎ, বিজয় কুমার এবং নরেশ কুমার। অপরাধমূলক হত্যাকাণ্ডে জড়িত থাকায় ৪ জনকে ৭ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পাবলিক প্রসিকিউটর অশোক শর্মা বলেন, ‘নওয়াল কিশোরের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে খালাস দেওয়া হয়েছে।’ অন্যদিকে ঘটনার পর ৩১ বছর বয়সী রাকবর খানকে হাসপাতালে নিয়ে যেতে পুলিশ দেরি করেছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশের গাড়িতে বসে রয়েছে রাকবর খানের এমন একটি ছবি ছড়িয়ে পড়েছিল, যা ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাকবর খানের (Rakbar Khan) ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, আঘাতের কারণে তিনি মারা গেছেন। ময়নাতদন্তকারী চিকিৎসক দলের এক চিকিৎসক রাজীব গুপ্ত বলেন, ‘শরীরে আঘাতের চিহ্ন ছিল… অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে।’

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের গুলির শব্দ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর