চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সমালোচনার মুখে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিল আয়কর দফতর

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। তারমধ্যেই কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে আয়কর দফতর। এই ঘটনার পরেই শুরু হয় সমালোচনা।  তারজেরেই স্বাভাবিক হল কংগ্রেসের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

শুক্রবার কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন জানান, ২১০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’  করেছে আয়কর দফতর। কংগ্রেস দাবি করেছে এই ঘটনাটি  রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।  দলের নির্বাচনী প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে এই পদক্ষেপ করছে বিরোধী শিবির। কংগ্রেসের আইনজীবী বিবেক তনখা জানান , গতকালই তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি সামনে আসে।  মোট চারটি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে।

আয়কর দফতর  ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেয় যেন কংগ্রেসের চেক গ্রহণ করা না হয়। এরপরেই চাপে পড়ে আয়কর দফতর। মাকেন দাবি করেন, ২০১৮-১৯ সালের নির্বাচনের সময় কংগ্রেস  ৪৫ দিন দেরিতে হিসাব জমা দিয়েছিল। কিন্তু কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হল? এই ঘটনা  গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভয়ঙ্কর আঘাত করেছে। শুধু তাই কংগ্রেস নয় এই ঘটনার পরেই সরব হন বিরোধী শিবিরের একাংশ। তাই চাপে পড়েই বন্ধ হয়ে যাওয়া চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিল আয়কর দফতর। এরফলে নির্বাচনের আগেই কাহ্নিক স্বস্তি পেল কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ