টাকার পাহাড় সঙ্গে কুমির! প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিতেই অবাক আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন বিজেপি  বিধায়কের বিরুদ্ধে উঠেছে  কয়েক কোটি টাকা কর ফাঁকির অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি অভিযানে  নেমেছে আয়কর আধিকারিকরা । রবিবার থেকেই তল্লাশি অভিযান চলছে মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিংহ রাঠৌর এবং তাঁর ব্যবসায়িক সঙ্গী কেশরওয়ানির বাড়িতে। আর তাতেই এখন পর্যন্ত উদ্ধার হয়েছে নগদ কোটি কোটি টাকা,  বিপুল পরিমাণ সোনা,  বিদেশি গাড়ি সহ তিনটি কুমির ।

আধিকারিকরা জানিয়েছেন, হরবংশ সিংহ এবং কেশরওয়ানি একসঙ্গে বিড়ির ব্যবসা চালাতেন ।  তাদের বিরুদ্ধে  ১৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে । তবে এরমধ্যে কেশরওয়ানি একাই ১৪০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে খবর।  তাই তাদের দুজনের বাড়িতে শুরু হয় তল্লাশি। আর তাতেই  সোনা ও রুপোর গয়না ছাড়াও নগদ ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । পাশাপাশি তাঁর  পুকুর থেকে  তিনটি কুমির উদ্ধার হয়েছে।

 তবে বিধায়কের বাড়িতে কী করে কুমির এল তা নিয়ে উঠছে প্রশ্ন । শখের বশে কুমির পোষা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত । খবর দেওয়া হয়েছে বনদফতরের আধিকারিকদের।  ইতিমধ্যেই  তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, সাগর জেলার ব্যবসায়ী এবং প্রবীণ বিজেপি নেতা হরবংশ সিংহ  রাঠোর ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন । জেলা সভাপতি পদে ছিলেন তিনি । আর তাঁর বাড়ি থেকেই এবার উদ্ধার হল নগদ টাকা সহ কুমির । 

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার