SCO meet: চিন ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ মোদি সরকারের

আগামী ৪-৫ মে গোয়ায় বসতে চলেছে সাংহাই সহযোগিতা সম্মেলন (এসসিও)।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক বিরোধিতা ভুলে সাংহাই সহযোগিতা সম্মেলনে চিন ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিদেশ মন্ত্রক। আগামী ৪-৫ মে গোয়ায় বসতে চলেছে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন (এসসিও)। গত বছরের সেপ্টেম্বরেই রাশিয়া, চিন, পাকিস্তান সহ নয় দেশের বিশেষ গোষ্ঠী এসসিও’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল ভারত।

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু চিন ও পাকিস্তান সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য তাই ওই দুই দেশের বিদেশ মন্ত্রী কিন গ্যাঙ ও বিলওয়াল ভুট্টোকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ পর্যন্ত ওই দুজন সাড়া দিলে তাঁদের এটাই হবে প্রথম ভারত সফর। আগামী মে মাসের প্রথম সপ্তাহে এসসিও’র সম্মেলনের আয়োজক হিসেবে কোনও রকম বিতর্কে জড়াতে চায় না নয়াদিল্লি। যদিও ভারতের ডাকে সাড়া দেওয়া নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেননি পাকিস্তানের বিদেশ মন্ত্রী।

চলতি মাসেই মুম্বই সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলির সিনেমা নিয়ে এসসিও চলচ্চিত্র উ‍ৎসবের আয়োজন করা হয়েছে। যদিও ওই চলচ্চিত্র উ‍ৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব নীরজ শেখর জানিয়েছেন, এসসিও’র সদস্য দেশগুলিকে চলচ্চিত্র উ‍ৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। পাকিস্তান বাদে সব কয়টি দেশের পক্ষ থেকেই উ‍ৎসবে ছবি পাঠানো হয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি।

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত