‘ভারত বাংলাদেশের বিশ্বাসী বন্ধু’, বার্তা হাসিনার

হাসিনার কাছ থেকে বার্তা পাওয়ার জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছিল নয়া দিল্লি। সেই বার্তা এল রবি সকালেই। ‘ভারত বাংলাদেশের বিশ্বাসী বন্ধু।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ওপার বাংলায়(Bangladesh) চলছে সেদেশের দ্বাদশ সাধারন নির্বাচন(12th General Election 2024)। সে দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের(National Assembly) ৩০০টি আসনের মধ্যে এদিন সকাল থেকে ২৯৯টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণের পালা। ভারতীয় সময় সকাল সাড়ে ৭টা ও বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ৮টা থেকে সেই ভোটগ্রহণের পালা শুরু হয়েছে। সকাল ৮টার কিছু আগেই ঢাকার সিটি কলেজে পৌঁছে যান সে দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of Bangladesh) শেখ হাসিনা(Sheikh Hasina Wazed)। ভোট দিয়ে বেড়িয়ে এসেই তিনি জাতির উদ্দেশ্যে বার্তা দেন। সেই বার্তায় যেমন নিজ দলের কর্মী ও সমর্থকদের জন্য জয়ের বার্তা ছিল, তেমনি ছিল বিরোধীদের উদ্দেশ্যে তীব্র সমালোচনা। একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন ভারতের(Message to India) উদ্দেশ্যেও। বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনেও তিনি ভারতকে পাশে নিয়েই চলতে চান। তাঁর কাছ থেকে এহেন বার্তা পাওয়ার জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছিল নয়া দিল্লিও। সেই বার্তায় তাই স্বস্তির শ্বাস দিল্লির সাউথ ও নর্থ ব্লকে। 

এদিন হাসিনা ভারতের উদ্দেশ্যে বলেন, ‘ভারত বাংলাদেশের বিশ্বাসী বন্ধু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে ‘আশ্রয়’ দেওয়ার জন্যও ভারতের প্রতি আমার কৃতজ্ঞতার কোনও ভাষা নেই। আমরা আজীবন সেই কৃতজ্ঞতাকে মনে রাখবো। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। ভারত আমাদের বিশ্বাসী বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় ওরা আমাদের সমর্থন জুগিয়েছিল। ১৯৭৫ সালে যখন আমরা আমাদের গোটা পরিবারকে হারিয়েছিলাম ওরা আমাদের আশ্রয় দিয়েছিল। ভারতের জনগণের আমাদের শুভ কামনা রইল।’

ভারতে নরেন্দ্র মোদির জমানায় প্রতিবেশী দেশগুলির ওপর চিনের আগ্রাসন বেড়েছে লক্ষ্যণীয় ভাবে। মূলত চড়া সুদের ঋণের টোপ দিয়ে দেশগুলির অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে দিয়ে সেখানে বেজিংয়ের আধিপত্য কায়েম করতে উঠে পড়ে লেগেছিল চিন। সেই ঋণের ফাঁদে পড়ে চূড়ান্ত ভাবে বিপর্যস্ত হয়েছিল শ্রীলঙ্কা। ভারত বিরোধী স্রোতে ভেসে সে দেশ কার্যত দেউলিয়া হয়ে যাওয়ার মুখে এসে দাঁড়ায়। একই হাল পাকিস্তানেরও। শ্রীলঙ্কার ক্ষমতায় পরিবর্তন ঘটেছে। ফের ভারতকেই পাশে টেনেছে এই দেশ। দূরে ঠেলেছে চিনকে। কিন্তু পাকিস্তান এখনও তা করেনি। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মলদ্বীপ। সে দেশের প্রেসিডেন্ট ও সরকার উভয়ই ভারত বিরোধীতাকে হাতিয়ার করে চিনের সঙ্গে দোস্তি বাড়াচ্ছে। আগামী দিনে এই দ্বীপরাষ্ট্রের অবস্থা শ্রীলঙ্কার মতো হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

নেপাল ও ভূটানেও চিন একই ভাবে আগ্রাসী মনোভাব নিয়ে এগোতে চাইছে। যদিও খুব একটা সুবিধা করতে পারছে না তাঁরা। একমাত্র বাংলাদেশই সোজা ভাষায় জানিয়ে দিয়েছে, তাঁরা ভারত বিরোধী কোনও শক্তিকে আশ্রয় দেবে না। ভারত বিরোধী কোনও কার্যকলাপ তাঁরা বাংলাদেশের মাটিতে চালাতে দেবে না। বাংলাদেশের মতো এতটা শক্তিশালী বার্তা ভারতের আর কোনও প্রতিবেশী দেশ প্রকাশ্যে দেয়নি। আর সেটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্যই। স্বাভাবিক ভাবেই এদিন দিল্লি ও ভারতের উদ্দেশ্যে তাঁর বার্তা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এপার বাংলার ক্ষেত্রেও। কেননা কে না জানে পড়শির ঘরে আগুন লাগলে তার আঁচ লাগে নিজের ঘরেও। হাসিনার বার্তার পরে তাই এপার বাংলাতেও স্বস্তির শ্বাস।

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ