আড়াই বছর বাদে দৈনিক সংক্রমণ পাঁচশোর নীচে

সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই হ্রাস পেয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ আড়াই বছর বাদে করোনার দৈনিক সংক্রমণ নেমে গেল পাঁচশোর নীচে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে।

বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় (সোমবার, ১৪ নভেম্বর সকাল আটটা থেকে মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭৪ জন। শেষবার ২০২০-য়ের ৬ এপ্রিল করোনার দৈনিক সংক্রমণ নেমেছিল পাঁচশোর নীচে। গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৪,৪৬,৬৭,৩৯৮ জন সংক্রমিত হয়েছেন।

দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই হ্রাস পেয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার, ১৪ নভেম্বর সকাল আটটা থেকে মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল আটটা পর্যন্ত) সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৭,৯১৮জন। একই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন একজন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৩০,৫৩৩। করোনায় সুস্থতার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সুস্থতার হার গত ২৪ ঘণ্টায় ৯৮.৭৯। এখনও পর্যন্ত করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৪,৪১,২৭,৭২৪। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মধ্যে করোনার দুটি টিকা পেয়েছেন। তবে চিকিৎসকেরা বলছেন, করোনার দৈনিক সংক্রমণ হ্রাস পেলেও এখনও সতর্ক থাকা প্রয়োজন। মাস্কের ব্যবহার বাঞ্ছনীয়। যথাসম্ভব ভীড় এড়িয়ে চলা সব থেকে নিরাপদ। 

আরও পড়ুন করোনা মুক্তের পথে বাংলা, দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেস হাজারের নিচে

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে