গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও থামছে না সংঘাতের আগুন। গাজা নগরীর একাধিক আবাসিক ভবনে ইজরায়েলি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার (৩ জুন) গভীর রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত চারটি চারটি আবাসিক ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার আগে বাসিন্দাদের কোনও ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার পরপরই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষদের উদ্ধার অভিযান শুরু হয়। গাজার আল-শিফা হাসপাতালের কর্মকর্তারা প্রথমদিকে ছয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন। তবে উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯ জনে পৌঁছায়।
অন্যদিকে, হামাস পরিচালিত গাজার সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইজরায়েলি বাহিনী হাজারবার তা লঙ্ঘন করেছে। তাদের দাবি, এই পর্যন্ত তিন হাজারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দু হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনিদের তরফে অভিযোগ, আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বহাল থাকলেও গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে, ফলে সাধারণ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ ক্রমেই বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বারবার গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়ে আসছে। দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের কারণে উপত্যকাটি মানবিক সংকটে পড়েছে। বিশেষ করে মহিলা ও শিশুদের ওপর বেশি প্রভাব পড়ছে। 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে