তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে ভরাডুবির পর ছন্নছাড়া দশা তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ৫৮ বিধায়ক। সেই সঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতার পদও হাসিল করেছে বিদ্রোহী গোষ্ঠী। লোকসভাতেও তৃণমূল সাংসদদের মধ্যে ভাঙন ধরতে পারে, এই জল্পনার মধ্যে মুখ খুলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র। একে একে সকলে যখন তৃণমূল নেত্রীকে ছেড়ে যাচ্ছেন তখন মহুয়া  নিজের অবস্থান স্পষ্ট  করেছেন।    

বর্তমানে পরিষদীয় দলের রাশ রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটছে তা নিয়ে স্পষ্ট ভাষায় মহুয়া জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস মূলত সাধারণ কর্মীদের দল এবং যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের আখের গোছাতে বিজেপির সঙ্গে আঁতাত করছেন, তাদের জন্য দরজা খোলা রয়েছে।  ঋতব্রতর ‘নতুন তৃণমূল’কে বিজেমূল বলেও কটাক্ষ করেছেন মহুয়া। একটি ভিডিও বার্তায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেছেন, ‘বিজেপি ভোট পেয়েছে ২ কোটি ৯০ লক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছে ২ কোটি ৬০ লক্ষ। অর্থাৎ ৩০ লক্ষের ব্যবধান। বাংলার যে ৮০ টি আসন তৃণমূল জিতেছিল, তা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। প্রার্থীদের কোনও ক্যারিশ্মা ছিল না। তারপর এভাবে দল ভেঙে দেওয়া মানে মানুষের সঙ্গে প্রতারণা করা।’ 

 

দলের কিছু নেতার নীতি পরিবর্তনকেও কটাক্ষ করেছেন। মহুয়া বলেন, ‘১৫ বছর ক্ষমতায় থাকার পর অনেকের চর্বি জমে গিয়েছে।’ পুলিশ বা প্রশাসনের মুখোমুখি হওয়ার ভয়ে এবং ইডি-সিবিআই-এর হাত থেকে বাঁচতে কিছু নেতা এখন বিজেপির সঙ্গে তলে তলে হাত মেলাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। বিদ্রোহী  নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, যারা নিজেদের সুরক্ষার জন্য দলবদল করতে চান,  তাঁরা নির্দ্বিধায় চলে যেতে পারেন। এতে দলের ‘শুদ্ধিকরণ’ হবে এবং কারা প্রকৃত বিজেপি-বিরোধী তা পরিষ্কার হয়ে যাবে। এই বার্তার মাধ্যমে মহুয়া বুঝিয়ে দিলেন তিনি তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন।     

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা