দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হোন। শিয়ালদহ ডিভিশনে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৬ জুন (শনিবার)এবং ৭ জুন (রবিবার) মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। এর জেরে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের রুট ও সময়সূচিতে পরিবর্তন আনা হবে। ফলে সপ্তাহান্তে হাজার হাজার নিত্যযাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে ব্রিজ নম্বর ৩-এর পুরনো গার্ডার বদলে নতুন ও আরও শক্তিশালী গার্ডার বসানোর কাজ করা হবে। শনিবার রাত ১০টা থেকে ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। একইসঙ্গে নারকেলডাঙা কারশেডে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়াও বালিগঞ্জ স্টেশন এলাকায় রেললাইনের আধুনিকীকরণের কাজের জন্য শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত আরও একটি ছয় ঘণ্টার ট্রাফিক ব্লক  থাকবে। 

আরও পড়ুনঃ তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

শনিবার (৬ জুন) বাতিল ট্রেনগুলি

উত্তর শাখায় বাতিল ট্রেনগুলি হল:

 শিয়ালদহ – নৈহাটিঃ আপ: ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭/ডাউন: ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০

 শিয়ালদহ – রানাঘাটঃ আপ: ৩১৬৩১/ ডাউন: ৩১৬৩৬

 শিয়ালদহ – বনগাঁঃ আপ: ৩৩৮৪৯/ডাউন: ৩৩৮৫৬

 শিয়ালদহ – শান্তিপুরঃ আপ: ৩১৫৩৩/ডাউন: ৩১৫৩৮

 শিয়ালদহ – কল্যাণী সীমান্তঃ আপ: ৩১৩৩৯, ৩১৩৪৩/ডাউন: ৩১৩৩৮, ৩১৩৪০

শিয়ালদহ – ডানকুনিঃ আপ: ৩২২৪৯/ডাউন: ৩২২৫২

দক্ষিণ শাখায় বাতিল ট্রেনগুলি হল:

শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুরঃ ডাউন: ৩৪৭৫৪/আপ: ৩৪৭৫৫

 

রবিবার (৭ জুন) বাতিল ট্রেনগুলি

উত্তর শাখায় বাতিল ট্রেনগুলি হল:

 শিয়ালদহ – বনগাঁঃ আপ: ৩৩৮২৫/ডাউন: ৩৩৮২০

শিয়ালদহ – হাবরাঃ আপ: ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭/ ডাউন: ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮

 শিয়ালদহ – ডানকুনিঃ আপ: ৩২২১১, ৩২২১৫, ৩২২১৯, ৩২২২৭/ ডাউন: ৩২২১২, ৩২২১৬, ৩২২২০, ৩২২২৮

শিয়ালদহ – কল্যাণী সীমান্তঃ আপ: ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৭, ৩১৩১৯, ৩১৩২৩/ডাউন: ৩১৩১২, ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮, ৩১৩২০, ৩১৩২২

 শিয়ালদহ – নৈহাটিঃ আপ: ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯/ডাউন: ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬

শিয়ালদহ – রানাঘাটঃ আপ: ৩১৬১৫, ৩১৬১৭, ৩১৬২৯/ডাউন: ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬

শিয়ালদহ – বারাসতঃ আপ: ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৭/ডাউন: ৩৩৪৩২, ৩৩৪৩৮, ৩৩৪৪০

 শিয়ালদহ – দত্তপুকুরঃ আপ: ৩৩৬১৭/ডাউন: ৩৩৬১২, ৩৩৬২২

 শিয়ালদহ – ব্যারাকপুরঃ আপ: ৩১২১৩, ৩১২২১/ডাউন: ৩১২১৪, ৩১২২২

 নৈহাটি – কল্যাণী সীমান্তঃ আপ: ৩১১৯১

দক্ষিণ শাখায় বাতিল ট্রেনগুলি হল: 

শিয়ালদহ – ডায়মন্ড হারবারঃ ডাউন: ৩৪৮১২/ আপ: ৩৪৮১৫

 শিয়ালদহ – সোনারপুরঃ ডাউন: ৩৪৪১২/আপ: ৩৪৪১১

 শিয়ালদহ – বজবজ (কোমাগাতা মারু বজবজ):  ডাউন: ৩৪১১৪/আপ: ৩৪১১৩

শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুরঃ ডাউন: ৩৪৭১৬/আপ: ৩৪৭১৩

এছাড়াও একাধিক লোকাল ট্রেনের রুটে পরিবর্তন ও বাতিল হয়েছে।

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

‘শিবাজী’র ছবি আঁকা টি-শার্ট পরে নাচ, মদ্যপান, বিতর্কের ঝড় উঠতেই কী সাফাই রীতেশের?

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে