‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের অন্দরের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। দলীয় শৃঙ্খলা, বিদ্রোহী শিবিরের উত্থান এবং নতুন বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা  পোস্ট করে তিনি নিজের মতামত তুলে ধরেছেন। বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘নিজের দলের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার পূর্ণ অধিকার আপনার আছে। আমিও তা করেছি। সেই অবস্থানকে সম্মান জানাতে হলে সাংসদ বা বিধায়ক পদ থেকেও সরে দাঁড়ানো উচিত। কারণ, আপনি দলের প্রতীক,নেতৃত্ব ও ব্যানারের অধীনে ভোটে লড়েছিলেন।’   

যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তাঁর মন্তব্যের লক্ষ্য ছিলেন সদ্য স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিদ্রোহী শিবিরের নেতারা। একইসঙ্গে দলের অতীত কার্যকলাপ নিয়েও আত্মসমালোচনার সুর শোনা যায় বাবুলের গলায়। তিনি দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ব্যবস্থা নেওয়া। তিনি লিখেছেন, ‘দিদি নিশ্চয়ই একটা বড় ভুল করেছিলেন। ক্ষমতায় আসার পর থেকেই যাদের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থের অপব্যবহার বা বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে সময়মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলে আজকের পরিস্থিতি তৈরি হত না।’ তাঁর কথায়, দলের শীর্ষ নেতৃত্বের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল। কারণ যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, তাদের মধ্যেই অনেকেই এখন বিদ্রোহী শিবিরের অংশ হয়ে উঠেছেন। আবার কেউ নির্বাচনে পরাজিত হয়েছেন, কেউ বা আইনি জটিলতার মুখে পড়েছেন। 

আরও পড়ুন: ‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

বাবুল সুপ্রিয় বলেন, ‘তবে একজন মানুষ আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। কখনও ভাবিনি, আমাদের চারপাশে একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। এখন শুধু আশা করি, ভারতীয় জনতা পার্টি বা BJP যেন অন্য অনেক রাজ্যের মতো তাদের দলে টেনে নেওয়ার ভুল না করে।’ তবে বাবুল স্পষ্ট করে দেন্ম এগুলো সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলির নিজস্ব শৃঙ্খলা থাকলেও ব্যক্তি হিসেবে মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাঁর এই মন্তব্যও সেই ব্যক্তিগত মত প্রকাশেরই অংশ। 

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার