দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীর হার মানলেও ইচ্ছাশক্তি যে জিততে পারে, তারই অনন্য উদাহরণ তৈরি হল রাজস্থানে। ইচ্ছাপূরণে দরকার শুধু মনের জোর। সেই জোর থাকলেই কোনও কাজই আর কঠিন বলে মনে হয় না সেটাই প্রমাণ  করেছেন ১৫ বছরের গর্বিত রেওয়াড়। জটিল রোগ ডুচেন মাসকুলার ডিসট্রফি (DMD)-তে আক্রান্ত গর্বিত। এই রোগে ধীরে ধীরে শরীরের পেশিশক্তি কমে যায়। হারায় কর্মক্ষমতা। কিন্তু কঠিন বাস্তবতা তাঁর স্বপ্নকে থামাতে পারেনি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল একজন জেলাশাসক হয়ে মানুষের সেবা করার। এক দিনের জন্য হলেও সেই স্বপ্ন পূরণ হয়েছে।    

দিদওয়ানা জেলা সদর দপ্তরের জেলাশাসকের  দফতরের কর্মীরা একটি অনন্য ও হৃদয়স্পর্শী উদ্যোগ নেন। যা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। লাডনুন এলাকার রোডু গ্রামের বাসিন্দা ১৫ বছর বয়সী গর্বিত রেওয়াড়কে একদিনের জন্য জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। দায়িত্ব গ্রহণ  করেই গর্বিত সকল আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের সভাপতিত্ব করেন। গর্বিতের জন্য দিনটিকে বিশেষ করে তোলা হয়। সম্পূর্ণ প্রটোকল মেনে একটি সরকারি গাড়িতে করে গর্বিত রেওয়াড়কে জেলাশাসকের অফিসে আনা হয়। নির্দিষ্ট জায়গায় গাড়িটি থামতেই স্বয়ং জেলাশাসক অবধেশ মীনা এগিয়ে আসেন, একটি ফুলের তোড়া উপহার দেন। এভাবেই এক দিনের জেলাশাসক গর্বিতকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তারপর কিশোরকে জেলাশাসকের ঘরে নিয়ে যাওয়া হয়। 

দায়িত্ব গ্রহণের পর গর্বিত বৈঠক করে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন, জনসাধারণের সকল অভিযোগ ও সমস্যার অবিলম্বে সমাধান করতে হবে। তিনি একদিনের ছুটিও ঘোষণা করেন। যা শুনে সেখানে উপস্থিত সকল কর্মীরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। এই সময়ে, অনেক স্থানীয় নাগরিক গর্বিতকে তাঁদের উদ্বেগের কথা বলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানান। 

কে এই গর্বিত

গর্বিত একজন মেধাবী ছাত্র। দশম শ্রেণিতে ৮২.৮৩ শতাংশ নম্বর পেয়েছে। ২০১০ সালের ২৪ আগস্ট জন্ম নেওয়া গর্বিতের গল্প অনুপ্রেরণাদায়ক এবং চোখে জল এনে দেওয়ার মতো । গর্বিত ডিএমডি নামক দুরারোগ্য জিনগত রোগে ভুগছেন। এই রোগের কারণে হাতের তালু এবং মস্তিষ্ক ছাড়া শরীরের বাকি অংশ অকার্যকর হয়ে পড়ে। চিকিৎসকদের মতে এই রোগে আক্রান্ত শিশুরা সাধারণত ১৮ থেকে ২০ বছর বেঁচে থাকে।

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা