মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় মুক্তির পরে পদোন্নতি! পেতে চলেছেন ব্রিগেডিয়ার পদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় আগেই মুক্তি পেয়েছেন ভারতীয় সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত। এবার তাঁকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতির জন্য সম্মতি দিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কর্নেল পুরোহিতের পদোন্নতির আবেদন জানানো হয়েছিল। ২০২৬ সালের ৩১ মার্চ তাঁর অবসর গ্রহণের কথা ছিল। কিন্তু সেই অবসর গ্রহণে  স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। 

মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় মুক্তির পরে কাজ চালিয়ে যাওয়ার আবেদন করেছিলেন। তাঁর আবেদনের শুনানিতে অবসর গ্রহণের বিষয়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে নোটিশ জারি করে বলা হয়েছে, তার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার অবসর গ্রহণ স্থগিত থাকবে। কর্নেল পুরোহিত যুক্তি দিয়ে জানিয়েছিলেন, এই মামলায় তাঁকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত ট্রাইব্যুনালের কাছে আবেদন করে জানিয়েছিলেন, ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলার দীর্ঘদিন ধরে বিচার চলার কারণে তাঁর কাজে ক্ষতি হয়েছে। কর্মজীবনে প্রভাব পড়েছে। এই মামলায় তাঁকে অভিযুক্ত রাখা হয়েছিল। পরে মুক্তিও পান। তাঁর যুক্তি ছিল, বিচারে দেরি হওয়ার করাণে তিনি পদোন্নতির সুযোগ পাননি। সেনাবাহিনীতে কাজ করার সময় যে সুযোগ আসে, তিনি সেই ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। 

২০২৫ সালের ৩১শে জুলাই, মুম্বাইয়ের এনআইএ আদালত মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় কর্নেল পুরোহিতকে মুক্তি দেয় । আদালত জানায়, যেভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছিল তা প্রমাণিত হয়নি। এরফলে চাকরিতে যে ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ পেতে পারেন বলে মনে করা হয়েছিল।  সূত্র মারফত জানা গিয়েছে, সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা এখন এই বিষয়ে কর্নেল পুরোহিতের অভিযোগের উপর একটি সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে পদোন্নতি এবং অন্যান্য চাকরির সুবিধা দেওয়া যেতে পারে। ট্রাইব্যুনালের এই আদেশ কর্নেল পুরোহিতকে বড় স্বস্তি দিয়েছে।

উল্লেখ্য,২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও শহরের ভিক্ষু চক এলাকার মসজিদের কাছে বিস্ফোরণ হয়। মোটরসাইকেলে বাঁধা ছিল বিস্ফোরক ডিভাইস। এই ঘটনায় ছয়জন নিহত এবং আরও ৯৫ জন আহত হন। এই ঘটনায় ১১ জন অভিযুক্ত ছিল। 

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর