বিমান যাত্রায় নতুন যুগের সূচনা, চালু হবে In-Flight Wi-Fi

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: আকাশপথে ভ্রমণের সময় অনেক ভারতীয়কেই সমস্যায় পড়তে হয়। বিশেষ করে দেশের এক শহর থেকে অন্য শহরে যাত্রার সময়ে। বিমানে সফরকালীন জরুরি প্রয়োজনে ফোন করতে কিংবা মেসেজ পাঠাতে পারেন না তাঁরা। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক উড়ানের মতো এবার অভ্যন্তরীণ উড়ানেও ভারতীয় যাত্রীরা Wi-Fi ব্যবহারের অনুমতি পাবেন। যদিও ওই ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম-নিষেধ মেনে চলতে হবে তাঁদের।

নতুন নির্দেশিকা অনুযায়ী In-Flight Wi-Fi

সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, In-Flight Wi-Fi পরিষেবা শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এটি বিমানের নিয়ন্ত্রিত ও নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যা যাত্রীদের আকাশপথে ইন্টারনেট ব্যবহারের নতুন সুযোগ এনে দেবে।

পরিষেবা চালুর নিয়মাবলী

২০১৮ সালে চালু হওয়া Flight and Maritime Connectivity Rules অনুযায়ী, ৩,০০০ মিটার উচ্চতায় পৌঁছানোর পরই বিমানে মোবাইল পরিষেবা ব্যবহার করা যাবে, যাতে ভূভাগে মোবাইল নেটওয়ার্কে কোন বিঘ্ন না ঘটে। নতুন নিয়মে বলা হয়েছে, ৩,০০০ মিটার উচ্চতায় পৌঁছানোর পর বিমানের ক্রু সদস্যদের অনুমতি নিয়ে যাত্রীরা ইলেকট্রনিক ডিভাইসে Wi-Fi ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে ঘরোয়া বিমানে WhatsApp, YouTube সহ বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহারের সুযোগ থাকবে যাত্রীদের জন্য।

প্রযুক্তির নতুন যুগে প্রবেশ

এই নতুন নির্দেশিকার ফলে ভারতীয় যাত্রীরা সহজেই আকাশপথে ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন। ঘরোয়া ফ্লাইটগুলিতে আরও আরামদায়ক ও দ্রুত সংযোগ স্থাপন করে উন্নত সুবিধা পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।

এই পদক্ষেপ ভারতীয় বিমান পরিষেবার নতুন যুগের সূচনা করতে চলেছে, যেখানে যাত্রীরা আরো বেশি সুবিধা ও সংযোগের সুবিধা উপভোগ করতে সক্ষম হবেন। এতে বিমান যাত্রা শুধুমাত্র দ্রুততম নয়, বরং আরও আরামদায়ক ও উপভোগ্য হবে।

 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক