মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেও আর ঘরে ফেরা হল না। মাউন্ট এভারেস্ট থেকে নামার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী। শুক্রবার নেপালের পর্যটন ও পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এভারেস্ট অভিযান শেষে নামার পথে মারা গিয়েছেন ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে। দু’জনেই সফলভাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছিলেন, কিন্তু অতিরিক্ত ক্লান্তি ও প্রতিকূল পরিস্থিতির কারণে আর নিরাপদে ফিরতে পারেননি।

নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারী জানান, সন্দীপ আরে বুধবার এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। অন্যদিকে, অরুণ কুমার তিওয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ শিখরে ওঠেন। কিন্তু নামার সময়ই শুরু হয় বিপদ। জানা গিয়েছে, নিচে নামার সময় দু’জনেই মারাত্মক ক্লান্ত হয়ে পড়েন। তাঁদের সঙ্গে থাকা অভিজ্ঞ শেরপা গাইডরা বারবার উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে সুপারিশ মধ্যপ্রদেশ সরকারের

সন্দীপ আরে ‘ব্যালকনি’ এলাকা থেকে সাউথ কোলের দিকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। শেরপারা রাতভর তাঁকে বাঁচানোর চেষ্টা চালালেও বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, অরুণ কুমার তিওয়ারি হিলারি স্টেপের কাছে এসে শারীরিকভাবে ভেঙে পড়েন। সেখান থেকে তাঁকে নিরাপদে নামিয়ে আনার জন্য দুই শেরপা গাইড সর্বাত্মক চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তিনিও প্রাণ হারান। ঠিক কোন মুহূর্তে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেননি কর্মকর্তারা। এই দুই মৃত্যুর ঘটনায় চলতি মরশুমে এভারেস্টে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। এর আগে তিন নেপালি পর্বতারোহীরও মৃত্যু হয়েছিল অভিযানের সময়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা যতটা গৌরবের, ততটাই ভয়ঙ্কর তার ফেরার পথ-আর সেই কঠিন বাস্তবতাই আবারও সামনে এনে দিল এই মর্মান্তিক ঘটনা।

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে