বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন শক্তিশালী করতে কড়া পদক্ষেপ নিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী। এক ধাক্কায় দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি প্রার্থী বাছাই নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। দল থেকে বহিষ্কারের আগে অশোক সিদ্ধার্থের কাছ থেকে দিল্লি, কর্ণাটক, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সাংগঠনিক দায়িত্ব কেড়ে নেওয়া হয়। অন্যদিকে, রণধীর সিং বেনিওয়ালের দায়িত্বে ছিল পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীর। দায়িত্ব প্রত্যাহারের পর সামাজিক মাধ্যমে একটি সরকারি পোস্টের মাধ্যমে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়।

মায়াবতী স্পষ্ট জানিয়েছেন, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন ও চূড়ান্ত করার সম্পূর্ণ দায়িত্ব তাঁর হাতেই রয়েছে। লখনউয়ে দলের রাজ্য কার্যালয়ে একাধিক বৈঠক করে ইতিমধ্যেই ২৪ জনের বেশি প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন তিনি। বাকি আসনগুলির প্রার্থীও পর্যায়ক্রমে নিজেই ঠিক করবেন বলে জানিয়েছেন বিএসপি প্রধান। এদিকে, বিএসপি নেতা আকাশ আনন্দকে ঘিরে নানা জল্পনা-কল্পনারও জবাব দিয়েছেন মায়াবতী। তিনি বলেন, আকাশ আনন্দ শুধুমাত্র দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে এবং নির্বাচনী জনসভায় অংশ নিতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এর সঙ্গে তাঁর সাংগঠনিক গুরুত্ব বৃদ্ধি বা হ্রাসের কোনও সম্পর্ক নেই। এক্স (X)-এ করা পোস্টে মায়াবতী লেখেন, উত্তপ্রদেশের নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি জোরদার করা হয়েছে। সেই কারণেই লখনউয়ে ধারাবাহিকভাবে বৈঠক চলছে এবং প্রার্থী নির্বাচনও তাঁর তত্ত্বাবধানেই হচ্ছে।

আরও পড়ুন: পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

তিনি আরও জানান, গত এক বছরে দেশের বিভিন্ন রাজ্যে সাংগঠনিক বৈঠক ও নির্বাচনী প্রচারে আকাশ আনন্দকে পাঠানো হয়েছে। দেশের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মত তিনিও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করছেন। এটি দলের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। এর সঙ্গে তাঁর পদমর্যাদা বা প্রার্থী নির্বাচনের কোনও সম্পর্ক নেই। মায়াবতী দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, আকাশ আনন্দকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব বা বিভ্রান্তিকর তথ্য যেন কেউ বিশ্বাস না করেন। তাঁর দাবি, এসব ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, দলকে দুর্বল করার চেষ্টা করা জাতিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র