‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

পকেটে কোনও টাকা-পয়সা না নিয়ে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, তীব্র সমালোচনার মুখে ভারতীয় ইউটিউবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পকেটে কোনও টাকা-পয়সা না নিয়ে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, তীব্র সমালোচনার মুখে ভারতীয় ইউটিউবার। যদিও পুলিশ কর্তৃপক্ষ তাঁকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধুন্ধুমার। প্রতিবেদন অনুসারে, ওই ইউটিউবারের নাম ‘বংশী’। ইউটিউবে তাঁর চ্যানেলের নাম ‘অ্যানিথিং বংশী’। প্রায় ১৭,৩০০ সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। সম্প্রতি থাইল্যান্ডে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে কোনও অর্থ খরচ না করে বা অত্যন্ত সীমিত বাজেটে ভ্রমণের একাধিক কন্টেন্ট তৈরি করেন তিনি। বিনা খরচে থাইল্যান্ড জুড়ে ভ্রমণ করেন তিনি। খাবার, আশ্রয় ও অন্যান্য সাহায্যের জন্য অপরিচিতদের ওপর নির্ভর করেন।

সেই উদ্দেশ্যেই তিনি থাইল্যান্ডের উডন ঠাঁই প্রদেশের একটি বৌদ্ধ মন্দিরের ভিতর তাঁবু খাটিয়ে রাত কাটানোর চেষ্টা করেন। কিন্তু বিষয়টি নজরে আসতেই পুলিশ কর্মকর্তা এবং মন্দির কমিটির সদস্যরা তাঁকে তাঁর জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বলেন। এরপর বংশী কর্তৃপক্ষকে বলেন যে, তিনি একজন ভিক্ষুক। এক রাতের জন্য তাঁকে এই মন্দির চত্বরে থাকার অনুমতি দেওয়া হোক। প্রায় ২০ মিনিট ধরে তিনি কর্তৃপক্ষকে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর কোনও অনুরোধ শোনেননি তাঁরা। জানিয়ে দেন, এই মন্দিরে কোনও পর্যটকের থাকার অনুমতি নেই। এরপর পুলিশ অফিসারেরা তাঁর নিরাপত্তার কথা ভেবে অত্যন্ত সহানুভূতিশীল আচরণ করেন এবং তাঁকে আনুমানিক ৪০০ বাথ খরচে কাছাকাছি একটি হোটেলে থাকার পরামর্শ দেন। এমনকি তাঁকে ওই হোটেলে পৌঁছে দেওয়ারও প্রস্তাব দেন।

কিন্তু বংশী শোনেননি, পরে তিনি রাত কাটানোর জন্য নিজের জিনিসপত্র নিয়ে একটি পেট্রোল স্টেশনে চলে যান। কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতা থেকে শুরু করে মন্দিরে তাঁর সঙ্গে হওয়া সমস্ত ঘটনা তিনি একটি ভিডিয়োর আকারে নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন। এরপর থেকেই তিনি অনলাইনে ব্যপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন। পর্যাপ্ত অর্থ না নিয়েই ভ্রমণ, অন্যদের কাছ থেকে খাবার ও থাকার ব্যবস্থা পাওয়ার আশা করা, তাঁর এমন সিদ্ধান্তে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। কিছু মানুষ স্থানীয় রীতিনীতি ও নিয়মকানুন, বিশেষ করে উপাসনালয়গুলোতে, সম্মান করার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

একজন লিখেছেন, ‘থাই পুলিশ আপনার প্রতি খুবই সদয় ছিল, কিন্তু এই ভিডিওতে আপনার কার্যকলাপ আসলে বেআইনি, এর জন্য আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। প্রথমত, টাকা ছাড়া ভ্রমণ করা এবং বিনামূল্যে থাকার জায়গা চাওয়া বেআইনি। পর্যটকদের অবশ্যই তহবিলের প্রমাণ (কমপক্ষে ২০,০০০ থাই বাত) থাকতে হবে। দ্বিতীয়ত, মন্দির হল পবিত্র স্থান, বিনামূল্যে থাকার জায়গা নয়। তৃতীয়ত, কাজের অনুমতিপত্র ছাড়া ট্যুরিস্ট ভিসায় অর্থ উপার্জনের জন্য ইউটিউব ভিডিও তৈরি করাও আইনত অপরাধ।’

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক