চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইন্ডিগোর পুণে-নাগপুর বিমানে যাত্রী আসনে উধাও কুশন

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: প্লেনে উঠলেন। নির্ধারিত সিটে বসতেও গেলেন। কিন্তু তখনই নজরে পড়ল সিটির উপরে থাকা কুশনটি হাওয়া। এরকমই এক ঘটনা ঘটেছে পুণে থেকে নাগপুরগামী ইন্ডিগোর বিমানে। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে হারিয়ে যাওয়া সিট কুশনের ছবি।

রবিবার পুণে থেকে নাগপুর যাওয়ার 6E 6798 নম্বর ইন্ডিগোর একটি বিমানে টিকিট কেটেছিলেন সাবরত পট্টনায়েক। তাঁর জন্য 10A নম্বর উইন্ডো আসন বরাদ্দ করা হয়েছিল। সেখানে পৌছে দেখেন, আসন রয়েছে কিন্তু কুশনটি অনুপস্থিত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই পোস্ট। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “হতে পারে এটা একটা ট্রায়াল। খুব শীঘ্রই বা পরে ইন্ডিগো কুশনের জন্য ২৫০-৫০০ টাকা চার্জ নেওয়া শুরু করতে পারে।” আরেকজন যোগ করেন, “যাতে যাত্রী ঘুমিয়ে না পড়ে।” তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন, “ইন্ডিগো এয়ারলাইন্সের কী লজ্জাজনক সেবা।”

অন্যদিকে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে ওই ঘটনার জন্য পট্টনায়েকের কাছে ক্ষমা চেয়েছে এবং পুরো বিষয়টি ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছে।
‘এক্স’ হ্যান্ডেলে ইন্ডোগোর তরফে লেখা হয়েছে, ‘মাঝে মাঝে সিট কুশনটি তার ভেলক্রো থেকে সরে যায়। আমাদের ক্রুদের সহায়তায় এটি পুনরায় স্থাপন করা যেতে পারে। উপরন্তু, আপনার অভিযোগ পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট বিমানের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে। আশা করি ভবিষ্যতে আপনাদের আরও ভালো সেবা দিতে পারব।”

এদিকে, শুক্রবার ইন্ডিগো ঘোষণা করেছে যে তারা নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের (এনআইএ) সাথে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। এই সহযোগিতায় ইন্ডিগোকে এনআইএ-র উদ্বোধনী বিমান সংস্থা হিসাবে মনোনীত করা হয়েছে, যা ভারতের ক্রমবর্ধমান বিমান পরিবহণ ক্ষেত্রে সমর্থন জোরদার করার দৃঢ় অঙ্গীকার প্রদর্শন করে। কিন্তু সেই ইন্ডিগো বিমানেই এরম বিব্রতকর ঘটনা।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ