বাউন্সারের গুলি খেয়ে ক্যাফে  মালিক ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশে ঘটল ভয়াবহ ঘটনা। বন্দুক চালানোর ডেমো দেখাতে গিয়ে ঘটল বিপত্তি। আচমকাই বন্দুক থেকে বের হয়ে গেল গুলি । আর তাতে আহত হলেন ক্যাফের মালিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার এমআইজি এলাকার এলআইজি চা নামক  ক্যাফেতে। ইতিমধ্যেই এই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।

কীভাবে ঘটল এমন ঘটনা? জানা গিয়েছে, ইন্দোরের এমআইজি থানা এলাকার এই ক্যাফেতে বাউন্সার হিসাবে নিয়োগ করা হয়েছিল জিতু রাঠোরকে। সে ক্যাফের মালিক রাহুলকে বন্দুক  চালানোর ডেমো দেখাচ্ছিল। আর সেইসময় ভুলবশত আচমকাই বন্দুক থেকে বের হয়ে যায় গুলি। সেই গুলি সরাসরি ক্যাফে মালিকের হাত ও পায়ে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে ক্যাফের মালিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন  ।

এই গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে অভিযুক্ত বাউন্সারকে আটক করেছে। পুলিশ জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি প্রশ্ন উঠছে  ক্যাফে মালিক ও বাউন্সারের মধ্যে পুরনো কোনো শত্রুতা ছিল কি না?  ইতিমধ্যেই এই বিষয় খতিয়ে দেখা হচ্ছে । শুধু তাই নয় ডেমো দেখাতে গিয়ে কী করে গুলি বেরিয়ে গেল তা নিয়ে  শুরু হয়েছে তদন্ত।

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল