সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের জলখাবারে একই রকম রুটি, পরোটা বা পাউরুটি খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। বিশেষ করে বাড়ির খুদেদের জন্য সকালের খাবার বা টিফিনে কি দেওয়া যায় তা নিয়ে চিন্তায় পড়েন বহু অভিভাবক। যদি  নতুন কিছু বানাতে চান তাহলে চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড হতে পারে দারুণ একটি বিকল্প। নাম শুনে অবাক হলেও এই ব্রেডের সঙ্গে বানরের কোনও সম্পর্ক নেই। এর বিশেষত্ব হল, এটি ছুরি দিয়ে কেটে খেতে হয় না, হাত দিয়ে ছোট ছোট অংশ টেনে নিয়ে খাওয়া যায়। চিজ ও গার্লিকের দুর্দান্ত কম্বিনেশনের কারণে স্বাদেও রয়েছে বিশেষত্ব। খুব সহজেই বাড়িতে এই মাঙ্কি ব্রেড তৈরি করা যায়। জেনে নিন পদ্ধতি- 

উপকরণ

ময়দা ২ কাপ

ইস্ট ১ চা চামচ

চিনি- ১ চা চামচ

লবণ  

ঈষৎ উষ্ণ জল প্রায় ১/২ কাপ

জলপাই তেল ২ টেবিল চামচ

মাখন- ২ টেবিল চামচ

রসুন- মিহি করে কাটা

পনির প্রয়োজন অনুযায়ী

পদ্ধতি

প্রথমে হালকা গরম জলের মধ্যে ইস্ট ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন। উপরে ফেনা দেখা দিলে বুঝতে হবে ইস্ট কাজ করছে। এবার একটি বড় পাত্রে ময়দা ও নুন নিয়ে তার মধ্যে ইস্টের মিশ্রণ ঢেলে দিন। প্রয়োজনমতো জল দিয়ে নরম  ডো তৈরি করুন। এরপর অলিভ অয়েল দিয়ে প্রায় ১০ মিনিট ভাল করে মেখে নিন। ডো-টি কিছুক্ষণ রেখে দিন। এর মধ্যেই তৈরি করে নিন গার্লিক বাটার। বাটার গলিয়ে তার মধ্যে কুচি করা রসুন মিশিয়ে নিন। এই গার্লিক বাটারই ব্রেডে দেবে দুর্দান্ত গন্ধ ও স্বাদ। ডো-কে কিছুক্ষণ রাখার পর সেটিকে বের করে হালকা ফোল্ড করে নিন। এরপর কিচেন কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিন। প্রতিটি টুকরো সামান্য রোল করে প্রথমে গার্লিক বাটারে ডুবিয়ে নিন, তারপর গ্রেট করা চিজে ভালভাবে কোট করুন। এভাবে সমস্ত টুকরো তৈরি করে বেকিং ট্রেতে একসঙ্গে সাজিয়ে দিন। এবার  সেটি গরম জায়গায় রেখে দিন, যতক্ষণ না ডো প্রায় দ্বিগুণ আকারের হয়ে যায়। এই ধাপটি গুরুত্বপূর্ণ, কারণ এতে ব্রেড আরও নরম ও ফ্লাফি হবে। সবশেষে আগে থেকে প্রিহিট করা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৩৫–৪০ মিনিট বেক করুন। উপরের অংশ সোনালি হয়ে এলে এবং চিজের স্তর হালকা ক্রিস্পি দেখালে বুঝবেন তৈরি হয়ে গিয়েছে চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড। গরম গরম পরিবেশন করুন বা সন্তানের স্কুলের টিফিনে ভরে দিন।  

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা