প্রাথমিকে আবেদন গ্রাহ্য শুধু ডিএড ও ডিএলএড-দের, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন শুধু ডিএড ও ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা নয়। নির্দেশ সুপ্রিম কোর্টের। ফলে খাঁড়ার আঘাত প্রাথমিকে আবেদনকারী বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের। গোটা দেশে এই নির্দেশ কার্যকর হবে বলে শুক্রবার রায় দিল দেশের শীর্ষ আদালত।ফলে দেশ জুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নীতি পরিবর্তন হতে পারে বলেই ধারণা শিক্ষামহলের।  

এতদিন এনসিটিই নির্দেশিকা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশাপাশি  প্রাথমিক শিক্ষক নিয়োগেও বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা আবেদন করতে পারতেন। ফলে  ডিএড বা ডিএলএড-দের সুযোগ কম হয়ে পড়ত কারণ তাঁরা শুধু প্রাথমিকেই আবেদন করতে পারত। এনসিটিই-এর এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দেশজুড়ে মামলা করেন ডিএলএড প্রার্থীরা।

এই মামলাতেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ,  ‘যেহেতু ডিএলএড এবং ডিএড ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই তাঁদেরই প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ করা উচিত। বিএড ডিগ্রিধারীদের নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে’।

প্রসঙ্গত, দেশজুড়ে বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিএড ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা কম নয়। ফলে সুপ্রিম কোর্টের এই রায়ে নীতিতে বদল আসবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।এই রাজ্যে প্রাথমিকে বহু বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ইতিমধ্যেই আবেদন করেছেন। ফলে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নীতি বদল হতে পারে বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।  

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন