কর্তব্যে গাফিলতি, চার্জশিট পেশে বিলম্ব, ধর্ষণ-খুন মামলায় উত্তরপ্রদেশ পুলিশকে তিরস্কার সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে চার বছরের এক শিশুর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে বেজায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। পুলিশ ও হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল দেশের শীর্ষ আদালত। তদন্তে গাফিলতি ও উদাসীনতার অভিযোগে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ১৬ মার্চ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে চকোলেটের প্রলোভনে দিয়ে এক শিশুকন্যাকে বাড়ি থেকে নিয়ে যায় এক প্রতিবেশী। বেশ কিছুক্ষণ বাড়িতে নিজের মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা। কিছুটা দূর যেতেই নিজের মেয়ের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুই বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিন্তু তাকে ভর্তি নিতে অস্বীকার করে ওই দুই হাসপাতাল কর্তৃপক্ষ। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান মৃতা শিশুকন্যার পরিবারের সদস্যরা। তারপরেই মামলা উঠে দেশের শীর্ষ আদালতে।

আরও পড়ুন: ‘কান্তারা’র দৈবকে অপমান, রণবীরের ক্ষমাপ্রার্থনায় গলদ, ফের আদালতের দ্বারস্থ ‘ধুরন্ধর’ নায়ক

আদালত জানায়, এই ঘটনায় পুলিশ ও হাসপাতালের চরম অমানবিকতা সামনে এসেছে। অভিযোগ, প্রথমে FIR-এ ধর্ষণের ধারা বা POCSO আইনের উল্লেখই ছিল না। এমনকি ঘটনাস্থলের রিপোর্ট ও ময়নাতদন্ত ঠিকভাবে হয়নি। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়েছে। হাসপাতালের চরম অমানবিকতা নিয়েই ক্ষোভপ্রকাশ করে সুপ্রিম কোর্ট। অভিযোগকারীর আইনজীবীর দাবি, নৃশংস যৌন নির্যাতনের প্রমাণ থাকলেও পুলিশ এটিকে শুধু খুন হিসেবে দেখাতে চেয়েছিল। আরও অভিযোগ, পরিবারের সদস্যরা থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের মারধর করা হয় এবং মামলা তুলে নিতে প্রথমে চাপ দেওয়া হয়। এখনও সেই বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে এতে ক্ষোভপ্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আগে সব গণ্ডগোল করে এখন চার্জশিট। এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থার তত্ত্বাবধানে বিশেষ তদন্ত দল (SIT) গঠন করতে হবে। পাশাপাশি গাজিয়াবাদের পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট অফিসারদের পরবর্তী শুনানিতে আদালতে হাজির থাকতে হবে।’ একই সঙ্গে যেসব বেসরকারি হাসপাতাল শিশুটিকে ভর্তি নেয়নি, তাদেরও নোটিস পাঠানো হয়েছে। নির্যাতিতার পরিচয় গোপন রাখার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী সোমবার, ১৩ এপ্রিল ধার্য করা হয়েছে।

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি