‘প্রতারিত, অপমানিত!’ বাংলো উৎখাত প্রসঙ্গে মুখ খুললেন চিরাগ

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জনশক্তি দলের প্রধান রাম বিলাস পাসওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত সপ্তাহেই দিল্লির বাংলা থেকে কার্যত উৎখাত করা হয়েছে সাংসদ তথা জনশক্তি দলের প্রধান রাম বিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের অধীনস্থ ডাইরেক্টরেট অব এস্টেটসের নোটিশ পাঠানোর পরেও চিরাগ বেআইনিভাবে ১২, জনপথের ওই বাংলো দখল করে রেখেছিল। তাই গত ৩০ মার্চ  চিরাগকে বাংলো থেকে উৎখাত করতে ডাইরেক্টরেট অব এস্টেট লোক পাঠায়। এই ঘটনার প্রায় এক সপ্তাহ পরে এবার মুখ খুলতে দেখা গেল চিরাগকে। মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে চিরাগ জানালেন, তিনি অপমানিত, প্রতারিত।

এদিন সংবাদমাধ্যমের সামনে এসে চিরাগ জানান, তাঁকে আগামী ২০ মার্চের মধ্যে বাংলো খালি করে দয়ার নোটিশ পাঠায় ডাইরেক্টরেট অব এস্টেট। তাঁর একদিন আগেই যখন বাংলো খালি দেওয়ার জন্য যখন সমস্ত প্রস্তুতি নিয়ে নেন চিরাগ তখন তাঁকে বাংলা খালি করতে মানা করা হয় এবং আশ্বস্ত করা হয় যে কেউ তাঁকে বাংলো থেকে উৎখাত করবে না। এমতাবস্থায় যখন পুনরায় আগের মতো ওই বাংলোয় থাকতে শুরু করেন চিরাগ তখনই আগের বুধবার ওই বাংলো খালি করতে ডাইরেক্টরেট অব এস্টেটের দলবল পৌঁছায় ওই বাংলোতে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জনশক্তি দলের প্রধান রাম বিলাস পাসওয়ান। রাম বিলাসের অবর্তমানে তাঁর জন্য নির্ধারিত এই বাংলোতে বর্তমানে থাকতেন পুত্র চিরাগ এবং তাঁর পরিবার। তাঁদের উৎখাত করতেই সম্প্রতি সক্রিয় হয়েছে ডাইরেক্টরেট অব এস্টেটস। 

এই ঘটনা প্রসঙ্গে এদিন চিরাগ আরও বলেন, ‘সরকারের অন্তর্গত কোনও কিছুই স্থায়ী হতে পারে না এবং আমরা সেটা কখনই দাবি করার কথা ভাবি না। এত বছর এখানে থাকার সৌভাগ্য আমার হয়েছে। আমার বাবা এখানে একটি দীর্ঘ ইনিংস খেলেছেন। এই বাড়িটি কার্যত সামাজিক ন্যায়বিচার আন্দোলনের জন্মস্থান ছিল। লকডাউনের সময়, আমার বাবা ওই বাড়ি থেকে রাস্তার পরিযায়ী শ্রমিকদের দেখতেন এবং তাঁদের জন্য একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেও উদ্বেগ প্রকাশ করেন।’ এর সঙ্গেই তিনি জানান, ‘বাড়ি হারাতে হয়েছে বলে আমার খারাপ লাগে না। সেটা একদিন চলেই যেত। কিন্তু যেভাবে সেটা করা হয়েছে তাতে আপত্তি। এ বছর আপনি যাকে পদ্মভূষণ দিয়েছেন তাঁর জন্য এই ধরণের অপমান কখনই কাম্য নয়। এটা করে  আপনি তাঁর স্মৃতিকে অপমান করছেন।’ 

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের