গুজরাতে আপের তারকা প্রচারকের তালিকায় ‘তিহাড়ে বন্দি’ কেজরি, শিসোদিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আসন্ন লোকসভা ভোটে গুজরাতের জন্য নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকের তালিকা জমা দিল আম আদমি পার্টি (আপ)। তালিকায় নাম রয়েছে দুর্নীতির অভিযোগে ‘তিহাড়ে বন্দি’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের। এছাড়াও তালিকায় নাম রয়েছে কেজরির স্ত্রী সুনীতা কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের খাসতালুক গুজরাতে তারকা প্রচারক হিসাবে তিহাড়ে বন্দি দলের তিন গুরুত্বপূর্ণ নেতাকে রাখার পিছনে সুনির্দিষ্ট কৌশল রয়েছে আপ নেতৃত্বের। কেজরিওয়াল, মণীশ শিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন যে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিহাড়ে বন্দি রয়েছেন, সেই বিষয়টি তুলে ধরতে চাইছে আপ নেতৃত্ব। গুজরাতের সাধারণ মানুষকে তাঁরা বলবেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী যাতে গুজরাতে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাতে না পারেন তার জন্য তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোদি-শাহ তিহাড়ে বন্দি করে রেখেছেন।’ পাশাপাশি স্বামীর প্রতি যে অন্যায় হয়েছে তার সুবিচার চেয়ে গুজরাতবাসীর কাছে ভোট ভিক্ষা করবেন কেজরির পত্নী সুনীতা কেজরিওয়াল। আপ ও কংগ্রেস জোট প্রার্থীদের পক্ষে সহানুভূতির হাওয়া তুলতে চান তিনি।’

উল্লেখ্য, দিল্লির পাশাপাশি গুজরাতেও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আম আদমি পার্টি। রাজ্যের ২৬ আসনের মধ্যে ২৪ আসনে লড়বে কংগ্রেস। বাকি দুই আসনে লড়বে কেজরিওয়ালের দল। ইতিমধ্যেই ভারুচ আসনে দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে চৈতার ভাসাভাকে। আর ভাবনগর আসনে প্রার্থী হয়েছেন উমেশ মাকোয়ানা।  আগামী ৭ মে মোদির রাজ্যে লোকসভার ভোট হবে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম