জয়ললিতার ২৭.৫ কেজি সোনা, ১,১১৬ কেজি রুপো তুলে দেওয়া হল তামিলনাডু সরকারের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার হেফাজত থেকে বাজেয়াপ্ত হওয়া সাড়ে ২৭ কেজি সোনা ও ১,১১৬ কেজি রুপো তামিলনাডু সরকারের হাতে তুলে দিল কর্নাটক সরকার। সিবিআই আদালতের নির্দেশ মেনেই আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওই বিপুল পরিমাণ সোনা ও রুপো তামিলনাডু সরকারের কাছে হস্তান্তর করা হয়। ওই সম্পত্তি হস্তান্তর রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রয়াত এআইএডিএমকে সুপ্রিমোর ভাইঝি জে দীপা। কিন্তু তার আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি বিভি নাগরত্না ও বিচারপতি সতীশ চন্দ্র মিশ্রের ডিভিশন বেঞ্চ।

মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রভাব দেখিয়ে অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগ উঠেছিল তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জে জয়ললিতার বিরুদ্ধে। ১৯৯৮ সালে তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে সিবিআই ও আয়করের তরফে তদন্ত শুরু হয়। এআইএডিএমকে’র প্রয়াত নেত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়। তার মধ্যে ছিল ২৭ কেজি ৫৫৮ গ্রাম সোনা ১১১৬ কেজি রুপো এবং ১,৫২৬ একর জমির নথি। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর বেঙ্গালুরুতে অবস্থিত সিবিআইয়ের বিশেষ আদালত আয় বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় জয়ললিতাকে দোষী সাব্যস্ত করে। চার বছর জেলের সাজার পাশাপাশি ১০০ কোটি টাকা জরিমানাও করা হয় তাঁকে। আদালতের সাজা ঘোষণার পরে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে জেলে যেতে হয়েছিল এআইএডিএমকে সুপ্রিমোকে। তবে ২০১৫ সালে কর্নাটক হাইকোর্ট ওই সাজা স্থগিত করে খালাস দেয় জয়ললিতাকে। জেল থেকে বেরিয়ে ফের তামিলনাডুর মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হন তিনি। ২০১৬ সালের ৫ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান জয়ললিতা।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কর্নাটক হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে আয় বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। জয়ললিতা মারা যাওয়ার পরেই তাঁর উত্তরাধিকারী দাবি করে বাজেয়াপ্ত সোনা-রুপো ও জমির নথিপত্র ফেরত চেয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন ভাইঝি জে দীপা ও ভাইপো জে দীপক। তবে সেই আবদার খারিজ করে দেয় কর্নাটক হাইকোর্ট। এর পরেই গত ২৯ জানুয়ারি তামিলনাডু বিধানসভার কোষাগারে রাখা জয়ললিতার সোনা ও রুপো তামিলনাডু সরকারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত।

 

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু