ডাকাতি করতে এসে খাঁচায় বন্দি, গণপ্রহারের ভয়ে ১০০ নম্বরে ফোন করে সাহায্য চাইল দুষ্কৃতীরা

চুরি করতে এসে দোকানেই আটকে গেল 'চোর বাবাজি', শেষমেশ পুলিশের সাহায্যে বাইরে এলো তাঁরা। আসলে গর্ত খুড়তে গিয়ে নিজেই গর্তের মধ্যে কুপোকাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুরি করতে এসে দোকানেই আটকে গেল ‘চোর বাবাজি’, শেষমেশ পুলিশের সাহায্যে বাইরে এলো তাঁরা। আসলে গর্ত খুড়তে গিয়ে নিজেই গর্তের মধ্যে কুপোকাত। গুজরাতের ভালসাড়ে এমনই একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। যা শুনে চক্ষু চড়কগাছ স্বয়ং পুলিশের। যাই হোক, এবার গোটা ঘটনাটি খুলে বলা যাক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি, গভীর রাতের অন্ধকারে ওই এলাকার একটি নামী জুয়েলারি দোকানে চুরি করার উদ্দেশ্যে তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই এলাকার মানুষজন তাঁদের ধরে ফেলে। বিষয়টি টের পেয়ে যান আশেপাশের স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা ভেতরের মালামাল হাতিয়ে চম্পট দেওয়ার আগেই স্থানীয় বাসিন্দারা বাইরে থেকে সতর্কতার সঙ্গে দোকানের শাটার বন্ধ করে তালা লাগিয়ে দেন। চিৎকার চেঁচামেচি না করে বুদ্ধি খাটিয়ে দোকানের শাটার ফেলে দেন তারা। ব্যাস! তাতেই জব্দ হয় চোর বাবাজিরা। দোকানের ভিতর আটকা পড়ে যায়। চোরেরা বাইরে বেরনোর পথ খুঁজলেও সফল হয় না। দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে চোরেরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। বাইরে ততক্ষণে জড়ো হতে শুরু করে উত্তেজিত জনতা। দোকানের বাইরে মানুষের চিৎকার ও ক্ষোভ টের পেয়ে দুষ্কৃতীদের গণপিটুনির ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। বাইরে বেরোলেই প্রহারের নিশ্চিত সম্ভাবনা বুঝে শেষমেশ উপায় না পেয়ে পুলিশের জরুরি নম্বরে ফোন করে তারা নিজেরাই ধরা দেওয়ার এবং প্রাণ বাঁচানোর অনুরোধ জানায়।

তাঁদের ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং দোকানের শাটার খুলে চোরেদের উদ্ধার করে। এরপর তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চুরির চেষ্টাসহ সংশ্লিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই অপরাধে আর কতজন জড়িত, তা জানার চেষ্টা করছে। স্থানীয়দের সতর্কতায় এই গহনার দোকানে বড় ধরনের চুরি এড়ানো গিয়েছে। হয়তো চোরেরা দোকান থেকে বের হওয়ার সুযোগ পেলে মূল্যবান গহনা নিয়ে পালাত। স্থানীয়দের উপস্থিত বুদ্ধি সোনার দোকানটির বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। এই ঘটনাটি এখন ওই পাড়ার আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

মাত্র একবার বিনিয়োগ করুন, আজীবন প্রতিমাসে পান ২৫ হাজার টাকা

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

‘হোম ওয়ার্ক’ না করায় শিক্ষিকার মার, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৬ বছরের ছাত্রের

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

সাপ-লুডোর বোর্ডে আসল অজগর নিয়ে খেলছে একদল বন্ধু, ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল