লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

Share:

নিজস্ব প্রতিনিধি:  লর্ডসের ঐতিহাসিক বারান্দায় ফের দেখা গেল সেই চেনা ছবি। ২৪ বছর আগে যে সেলিব্রেশন দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবার সেই মুহূর্তকেই যেন নতুন করে ফিরিয়ে আনল ভারতের মিক্সড ডিসেবিলিটি ক্রিকেট দল। ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর জার্সি উড়িয়ে জয় উদযাপন করলেন ভারতীয় ক্রিকেটাররা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি  ১৯  অগস্টের। মিক্সড ডিসেবিলিটি টি-২০ আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৬ রান তোলে ভারতীয় দল। জবাবে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ১১৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। যদিও পাঁচ ম্যাচের সিরিজটি ইংল্যান্ড ৪-৩ ব্যবধানে জিতে নেয়। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ম্যাচ শেষে ভারতীয় দলের উদযাপন। লর্ডসের ব্যালকনিতে উঠে ক্রিকেটাররা জার্সি খুলে বা হাতে নিয়ে তা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আর এই দৃশ্য দেখেই ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যায় ২০০২ সালের সেই ঐতিহাসিক রাতের কথা।

 

উল্লেখ্য, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে লর্ডসেই ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেই জয়ের পর তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উড়িয়ে দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেই মুহূর্ত আজও অন্যতম স্মরণীয় সেলিব্রেশন হিসেবে বিবেচিত হয়। প্রায় ২৪ বছর পর একই মাঠে ভারতীয় মিক্সড ডিসেবিলিটি দলের এমন উদযাপন যেন সেই পুরনো স্মৃতিকে আবার জীবন্ত করে তুলল। Differently Abled Cricket Council of India এই ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছে।

আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে স্বস্তি হাইকোর্টে, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের