বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

Share:

নিজস্ব প্রতিনিধি: ঔপনিবেশিক ব্রিটিশ শাসন ও স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিতুমীরের লড়াই কারও অজানা নয়। ব্রিটিশ ‘নীলকর’ সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো  সেই স্বাধীনতা সংগ্রামীর নাম এবার সরল বারাসতের মাটি থেকে। বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দীর্ঘদিনের ‘তিতুমীর সভাকক্ষ’-এর নাম পরিবর্তন  করা হয়েছে।  সভাকক্ষটির নতুন নাম রাখা হয়েছে ‘শ্যামাপ্রসাদ ভবন’। একই সঙ্গে সেখানে থাকা তিতুমীরের ছবি সরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি টাঙানো হয়েছে ।

জানা গিয়েছে, বুধবার (১৯ অগস্ট) জেলা পরিষদের ওই সভাকক্ষেই হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে ‘অখণ্ড ভারত সংকল্প সপ্তাহ’-এর অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের মধ্যেই সভাকক্ষের নাম পরিবর্তনের ঘোষণা করা হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘অখণ্ড ভারত’-এর সংকল্পকে সামনে রেখেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালের ২৬ জুন। প্রতিষ্ঠার পর থেকেই ওই সভাকক্ষ ‘তিতুমীর সভাকক্ষ’ নামে পরিচিত। বাদুড়িয়ার বাসিন্দা সৈয়দ মীর নিসার আলি, যিনি ইতিহাসে তিতুমীর নামে পরিচিত, ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কৃষকদের সংগঠিত করে জমিদারি অত্যাচার এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর লড়াই ইতিহাসে বিশেষভাবে পরিচিত। তবে এই নাম পরিবর্তন নিয়ে বিজেপি  দাবি করেছে, দেশের স্বাধীনতা যুদ্ধে তিতুমীরের তুলনায় শ্যামাপ্রসাদের অবদান অনেক বেশি। 

আরও পড়ুন: পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

হিন্দু জাগরণ মঞ্চের নেতা সঞ্জীব মাহাতোর বক্তব্য, ‘রাজনৈতিক পরিবর্তন হয়েছে। কিন্তু হিন্দুদের সামাজিক জয় হয়নি। অখণ্ড ভারতের সংকল্প নিয়েই তিতুমীর সভাকক্ষের নাম বদলে শ্যামাপ্রসাদ ভবন করা হয়েছে।’ তবে এই নাম বদল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। 

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে স্বস্তি হাইকোর্টে, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন