জাতপাতের ভিত্তিতে মন্ত্রিসভা গঠন যোগীর, জিতিন পেলেন কারিগরি শিক্ষা

সম্প্রসারিত মন্ত্রিসভায় কাদের নেওয়া হবে তার একটা খসড়া তালিকা তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Share:

 

নিজস্ব প্রতিনিধি: গত রবিবারই নিজের মন্ত্রিসভার সম্প্রসারন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুয়ারে উত্তরপ্রদেশের নির্বাচন আর তার আগেই জাতপাতের রাজনীতি খেলেই নিজের মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটিয়েছেন যোগী আদিত্যনাথ। গত রবিবার নতুন বিধায়কদের মন্ত্রিত্বের শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আনন্দি বেইন পাটিল। সম্প্রাসারিত মন্ত্রিসভায় সব থেকে বড়ো চমক জিতিন প্রসাদের অন্তর্ভুক্তি। প্রাক্তন এই কংগ্রেস সদস্যকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সাতজন। জিতিন ছাড়া সকলেই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জিতিন প্রসাদ ছাড়াও সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা হয়েছে ছত্রপাল গাঙ্গওয়ার, পল্টু রাম, সঙ্গীতা বিন্দ, ধরমবীর প্রজাপতি সঞ্জিব কুমার এবং দীনেশ কার্তিক। ব্রাহ্মণ ভোট, দলিত ভোট ও অনগ্রসর জাতিদের ভোটের কথা মাথায় রেখেই এই মন্ত্রিসভা সাজিয়েছেন যোগী আদিত্যনাথ।

সোমবার মুখ্যমন্ত্রীর তরফে শপথ নেওয়া প্রত্যেক মন্ত্রীদের দফতর বন্টন করা হয়েছে বলে খবর। যার মধ্যে একমাত্র পূর্ণমন্ত্রী প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদ হয়েছেন কারিগরি শিক্ষামন্ত্রী। বাকি রাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন, বলরামপুরের বিজেপি বিধায়ক পল্টু রাম, তাঁকে দেওয়া হয়েছে সৈনিক কল্যাণ, হোমগার্ড, সিভিল ডিফেন্সের দায়িত্ব। গাজিপুর সদরের নির্বাচিত বিধায়ক সঙ্গীতা বিন্দকে দেওয়া হয়েছে, সমবায় দফতরের প্রতিমন্ত্রীত্ব। ইনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। উত্তরপ্রদেশের বিধান পরিষদের সদস্য ধরমবীর প্রজাপতিকে দেওয়া হয়েছে শিল্প উন্নয়নের প্রতিমন্ত্রীত্ব। ছত্রপাল গাঙ্গওয়ারকে দেওয়া হয়েছে রাজস্ব দফতর। ওবরার বিধায়ক সঞ্জিব কুমারকে দেওয়া হয়েছে সমাজকল্যাণ ও অনগ্রসর জাতি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রীত্ব। দীনেশ কার্তিক হস্তিনাপুরের বিধায়ককে দেওয়া হয়েছে, জলশক্তি ও বন্যা প্রতিরোধের দফতর।

সম্প্রসারিত মন্ত্রিসভায় কাদের নেওয়া হবে তার একটা খসড়া তালিকা তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই তালিকা নিয়ে মোদির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সুনীল বনশল, বি এল সন্তোষ রাও সহ শীর্ষ নেতৃত্ব।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের