PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যান কার্ড  আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল আয়কর বিভাগ। ১ এপ্রিল থেকে পুরনো ফর্মের বদলে নতুন চারটি ফর্ম চালু করা হয়েছে। পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় একাধিক নতুন নিয়ম যোগ হওয়ায় এখন থেকে PAN কার্ড তৈরি আরও ডিজিটাল ও নিয়ন্ত্রিত হবে।

আয়কর বিভাগ জানিয়েছে, এতদিন পর্যন্ত প্যান কার্ড আবেদন করার জন্য মূলত দুইটি ফর্ম ব্যবহার করা হতো—Form 49A ভারতীয় নাগরিকদের জন্য এবং Form 49AA NRI ও বিদেশি কোম্পানির জন্য। এই কাঠামো 1962 সালের Income Tax Act অনুযায়ী নির্ধারিত ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী এই ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্যান কার্ড  আবেদন করা যাবে চারটি নতুন ফর্মের মাধ্যমে—Form 93, Form 94, Form 95 এবং Form 96। এই ফর্মগুলো যথাক্রমে ভারতীয় নাগরিক, ভারতীয় সংস্থা, বিদেশি ব্যক্তি এবং বিদেশি সংস্থার জন্য নির্ধারিত। সরকারের মতে, এই পরিবর্তনের উদ্দেশ্য হল, আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ, পরিবেশবান্ধব এবং ডিজিটাল করা।

নতুন ফর্মে কী কী পরিবর্তন এসেছে?

নতুন নিয়মে আগের ফর্ম থেকে অনেক অপ্রয়োজনীয় তথ্য ফিল্ড বাদ দেওয়া হয়েছে। এখন থেকে আবেদনকারীদের ইমেইল আইডি ও মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে দিতে হবে, যাতে রিয়েল-টাইম আপডেট এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সহজ হয়। এছাড়া আবেদনকারীদের এখন পরিষ্কার এবং বড় সাইজের ছবি জমা দিতে হবে, যাতে পরিচয় যাচাই আরও নির্ভুলভাবে করা যায়। আগে যেখানে initials ব্যবহার করা যেত, এখন থেকে অবশ্যই পুরো নাম লিখতে হবে। নাম সংক্রান্ত এই নিয়মটি আরও কঠোর করা হয়েছে। নতুন ব্যবস্থায় মায়ের নাম দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের সম্পূর্ণ ঠিকানার তথ্য সঠিকভাবে দিতে হবে। যারা NRI বা বিদেশে থাকেন, তাদের জন্য পাসপোর্টের তথ্য এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

প্যান কার্ড সংশোধন নিয়মেও পরিবর্তন

সরকার জানিয়েছে, প্যান কার্ড-এ কোনও ভুল থাকলে সেটি সংশোধনের জন্য এখন আলাদা ব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য পৃথক সংশোধনী ফর্ম রাখা হয়েছে, যাতে তথ্য আপডেট করা আরও সহজ হয়। কিন্তু নতুন প্যান কার্ড নিয়মের ফলে আবেদন প্রক্রিয়া আরও ডিজিটাল, স্বচ্ছ এবং দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। তবে আবেদনকারীদের জন্য নতুন ফর্ম এবং বাধ্যতামূলক তথ্য সম্পর্কে সচেতন থাকা এখন অত্যন্ত জরুরি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6