‘জেএনইউ কখনও দেশ বিরোধী নয়’, বিজেপি নেতাদের অভিযোগ খারিজ উপাচার্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে ‘দেশদ্রোহী’ এবং ‘টুকড়ে টুকড়ে গ্যাং’য়ের’ ঘাঁটি বলে লাগাতার আক্রমণ করে চলেছেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার বিজেপি নেতাদের সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন জেএনইউয়ের উপচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ভাবধারায় বিশ্বাসী উপাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় না কখনও দেশ বিরোধী ছিল। না এখানে টুকড়ে-টুকড়ে গ্যাং রয়েছে।’ একই সঙ্গে দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানকে গৈরিকীকরণের অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি।

২০২২ সালে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত জেএনইউয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সঙ্ঘ ঘনিষ্ঠ শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। বামপন্থী ছাত্র সংগঠনের অভিযোগ, আরএসএসের ভাবধারায় বিশ্বাসী নয়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণের জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন। এদিন এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে আরএসএসের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা মেনে নিয়েছেন জেএনইউয়ের উপাচার্য। তাঁর কথায়, ‘আরএসএসের বিচারধারায় আমি বিশ্বাসী। আমার জীবনে আরএসএসের অনেক অবদান রয়েছে। একজন সঙ্ঘ সমর্থক হিসাবে আমি মোটেও লজ্জিত নই। বরং গর্বিত। সঙ্ঘ আমাকে কখনও কাউকে ঘৃণা করতে শেখায়নি।’ উত্তর ভারতের মতো দক্ষিণ ভারতের বাসিন্দাদের মধ্যে যে আরএসএসের তেমন প্রভাব নেই, তাও স্বীকার করে নিয়েছে শান্তিশ্রী পণ্ডিত।

জেএনইউ’তে দেশবিরোধী ও টুকড়ে টুকড়ে গ্যাংয়ের সমর্থকরা রয়েছেন বলে বিজেপি নেতৃত্ব যে অভিযোগ তুলেছেন তাও মানতে রাজি হননি উপাচার্য। তাঁর কথায়, ‘জেএনইউ কখনও দেশ বিরোধী এবং টুকড়ে টুকড়ে গ্যাংয়ের অংস ছিল না। এই বিশ্ববিদ্যালয় সব সময়ে ভিন্নমত পোষণ, গণতন্ত্রের চর্চা ও বিতর্ককে উ‍ৎসাহ দিয়ে এসেছে।’

 

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস