Loading live market data...
Loading active stocks...
Connecting...

গাভাইয়ের উত্তরসূরি হিসাবে দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত শর্মা, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেনজির কোনও ঘটনা না ঘটলে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের উত্তরসূরি হিসাবে নিয়োগ পাচ্ছেন সুপ্রিম কোর্টের সবচেয়ে বর্ষীয়ান বিচারপতি সূর্যকান্ত শর্মা। আগামী ২৪ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে অবসর নিচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। তাঁর জায়গায় দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। ইতিমধ্যেই রীতি মেনে বিদায়ী প্রধান বিচারপতির কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে আইনমন্ত্রক। শিগগিরই ওই সুপারিশ জমা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। প্রধান বিচারপতি সুপারিশ জানালেই আইন মন্ত্রকের তরফে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা  করে বিজ্ঞপ্তি জারি হবে।

কে বিচারপতি সূর্যকান্ত শর্মা?

কোনও অঘটন না ঘটলে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হতে যাওয়া সূর্যকান্ত শর্মার  জন্ম ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি। হরিয়ানার হিসার জেলার পেটওয়ার গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮১ সালে হিসারের সরকারি স্নাতকোত্তর কলেজ থেকে স্নাতক হওয়ার পরে ১৯৮৪ সালে রোহতকের মহাঋষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন। ২০১১ সালে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালেই হিসারের জেলা আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিশ শুরু করেন। পরে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ  করতে চণ্ডীগড়ে চলে যান। প্রকাশ সিং বাদল মুখ্যমন্ত্রী থাকার সময়ে পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব পান সূর্যকান্ত শর্মা। ২০০০ সালের ৭ জুলাই থেকে ২০০৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল ছিলেন।

২০০৪ সালের ৯ জানুয়ারি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান সূর্যকান্ত। ২০১৮ সালের ৪ অক্টোবর পর্যন্ত পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেই ছিলেন। ২০১৮ সালের ৫ অক্টোবর হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালের ২৩ মে পর্যন্ত সেখানে দায়িত্ব সামলেছিলেন। ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ছয় বছরে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে হাজারেরও বেশি মামলা শুনেছেন সূর্যকান্ত। মানবাধিকার, লিঙ্গ অধিকার–সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক বেঞ্চ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রেখেছিল, তার অন্যতম সদস্য ছিলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। বিচারপতির পাশাপাশি পদাধিকার বলে তিনি নালসার (ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি) কার্যকরী চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিচারপতি সূর্যকান্ত। অর্থা‍ৎ প্রধান বিচারপতি হিসাবে তাঁর কার্যকাল হবে ১৪ মাসের মতো।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?