মঙ্গলেই কংগ্রেসে যোগ কানহাইয়ার! পার্টি অফিস থেকে খুললেন এসি

কানহাইয়ার কংগ্রেসে যোগদানের বিষয়েও এইন মন্তব্য করতে দেখা গিয়েছে মুখ্যসচিবকে। এই প্রসঙ্গে পাণ্ডে জানিয়েছেন, ‘আমি এখনও আশা করি কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দেবেন না কারণ তিনি সম্পূর্ণভাবে বামপন্থী মানসিকতায় বিশ্বাসী এবং এই ধরনের মানুষ তাঁদের আদর্শের সাথে কখনই আপস করতে চান না।’

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস শীর্ষনেতাদের একাংশের দাবি, মঙ্গলবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বরই জাতীয় কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নিজের রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন দাপুটে বাম নেতা তথা বিহার সিপিআই দলের সদস্য কানহাইয়া কুমার। বিগত বেশ কিছুদিন ধরেই কানহাইয়ার রাজনৈতিক জীবন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা না গেলেও কাজেকর্মে এবার বাম দল ছাড়ার ইঙ্গিত দিলেন কানহাইয়া।

জানা গিয়েছে, সম্প্রতি কানহাইয়া সিপিআইয়ের রাজ্য কার্যালয় থেকে তাঁর লাগানো এসিটি খুলে নিয়েছেন। মঙ্গলবার সকালে বিহারের রাজ্য সিপিআইয়ের মুখ্যসচিব রাম নরেশ পাণ্ডেও বিষয়টি নিশ্চিত করে জানয়েছেন, ‘কার্যালয়ের ওই এসিটি কানহাইয়া নিজের পয়সায় লাগিয়েছিলেন। তাই তিনি ওটা খুলে নিতে চাইলে আমরা কেউই আপত্তি জানাইনি।’

কানহাইয়ার কংগ্রেসে যোগদানের বিষয়েও এইন মন্তব্য করতে দেখা গিয়েছে মুখ্যসচিবকে। এই প্রসঙ্গে পাণ্ডে জানিয়েছেন, ‘আমি এখনও আশা করি কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দেবেন না কারণ তিনি সম্পূর্ণভাবে বামপন্থী মানসিকতায় বিশ্বাসী এবং এই ধরনের মানুষ তাঁদের আদর্শের সাথে কখনই আপস করতে চান না।’

পাণ্ডে আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত কানহাইয়া কুমার দল ত্যাগের ব্যাপারে কোনও কিছুই উল্লেখ করেননি। এমনকি গত ৪ এবং ৫ সেপ্টেম্বর তিনি যখন সিপিআইয়ের জাতীয় নির্বাহী পরিষদের সভায় অংশ নিয়েছিলেন তখনও তিনি দল ছাড়ার ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার কানহাইয়ার কংগ্রেসে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। এমনকি রাজধানী দিল্লিতে কানহাইয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ব্যানারও টাঙানো হয়েছে। সেখানে রাহুল গান্ধির পাশে জায়গা পেয়েছেন কানহাইয়া।  জানা গিয়েছে, কানহাইইয়ার পাশাপাশি এদিন কংগ্রেস দলে যোগ দেবেন জিগনেশ মেভানি। অন্যদিকে কানহাইয়ার কংগ্রেস দলে যোগ দেওয়ার খবর চাউর হতেই জাতীয় কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সম্বিত এদিন রাহুল গান্ধিকে নিশানা করে বলেন, ‘ভারতকে টুকরো টুকরো করব শ্লোগান দেন যারা তাঁদের নিজের দলে স্বাগত জানাচ্ছেন রহুল গান্ধি। তাহলে কি উনিও টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করছেন।’

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী