কর্ণাটকে মধ্যরাতে গণনায় ১৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী, আদালতে যাবে কংগ্রেস

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নাটক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নাটক। বেঙ্গালুরুর জয়নগর বিধানসভা কেন্দ্রে মধ্যরাতে গণনার শেষে ১৬ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী সিকে রামমূর্তি (C K Ramamurthy)।

বেঙ্গালুরুর এসএসআরএমভি পিইউ কলেজে (SSRMV PU College) ভোট গণনা চলছিল জয়নগর কেন্দ্রের। শনিবার প্রথমবার ১৬ রাউন্ড গণনার পর দেখা যায় কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি (Sowmya Reddy) ৫৭ হাজার ৫৯১টি ভোট পেয়েছেন। যা রামমূর্তির থেকে ২৯৪টি ভোট বেশি। এত কম ব্যবধানে পরাজিত হওয়ায়, বিজেপি পুনরায় ভোট গণনার দাবি জানায়। গেরুয়া শিবিরের নেতা কর্মীদের দাবি অনুযায়ী পুনরায় ভোট গণনা করতে সম্মত হন নির্বাচন কমিশনের আধিকারিকরা। দ্বিতীয়বার গণনার পর ভাগ্য বদলে যায় বিজেপি প্রার্থীর। দেখা যায় ১৬ ভোট বেশি পেয়েছেন তিনি কংগ্রেস প্রার্থীর থেকে।

অন্যদিকে এই ঘটনার পর রিগিং এর অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের তরফে। ফল পরিবর্তনে বিজেপি কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন কেপিসিসি লিগ্যাল সেলের সদস্য জয়া মৌলি। গোলযোগের খবর পেয়ে ওই গণনাকেন্দ্রে পৌঁছন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার, বেঙ্গালুরু গ্রামীণ সাংসদ ডি কে সুরেশ, সৌম্যর বাবা রামালিঙ্গা রেড্ডি।

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে