এক ইঞ্চি জমি মহারাষ্ট্রকে দেব না, হুঙ্কার কর্নাটকের মুখ্যমন্ত্রীর

সীমান্ত বিতর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্র ও কর্নাটক সরকারের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সীমান্ত নিয়ে দুই পড়শি রাজ্য মহারাষ্ট্র ও কর্নাটকের মধ্যে বিরোধ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। মহারাষ্ট্র বিধানসভায় মঙ্গলবারই এক প্রস্তাব পাশ হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, বেলগাভি সহ কর্নাটক সীমান্তে থাকা ৮৬৫টি মরাঠা অধ্যুষিত গ্রাম মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হোক। আর বন্ধু রাজ্য সরকারের এমন প্রস্তাব শুনেই গর্জে উঠেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি পাল্টা হুঙ্কার ছুঁড়ে বলেছেন, ‘কর্নাটকের এক ইঞ্চি জমিও মহারাষ্ট্রকে দেওয়া হবে না। শীর্ষ আদালত যে নিষ্পত্তি করবে তা মেনে নেব।’

সীমান্ত বিতর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্র ও কর্নাটক সরকারের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। দুই রাজ্যেই নিজেদের সরকার থাকায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। একদিকে আগামী বছর কর্নাটকে বিধানসভা ভোট। অন্যদিকে লোকসভা ভোটে মহারাষ্ট্র থেকে গতবারের জেতা আসন ফের ধরে রাখার তাগিদ রয়েছে। ফলে ধর্ম সঙ্কটে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। যুযুধান দুই পক্ষকে উত্তেজনা বৃদ্ধি পায় এমন হঠকারী মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।

কিন্তু মহারাষ্ট্র বিধানসভায় সীমান্ত সমস্যা নিয়ে এদিন প্রস্তাব পাশ হওয়ার পরে  মুখ খুলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাঁর কথায়, ‘দুই রাজ্যের সীমানা সংক্রান্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই বিচারাধীন বিষয়ে কীভাবে মহারাষ্ট্র বিধানসভায় প্রস্তাব পাশ হল? আসলে প্রস্তাব পাশের নামে রাজনৈতিক গিমিক দেওয়ার চেষ্টা করছে শিন্ডে সরকার। মরাঠীদের বোকা বানানোর চেষ্টা চলছে।’ হুঙ্কার ছেড়ে তিনি বলেন, ‘কর্নাটকের এক ইঞ্চি জমি মহারাষ্ট্রকে দেওয়া হবে। কন্নড়বাসীর স্বার্থ সুরক্ষিত রাখতে যে যে পদক্ষেপ নেওয়ার কথা, সব পদক্ষেপ নেওয়া হবে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের