চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশ্মীর ফাইলস সিনেমার জেরে, কাশ্মীরি যুবককে ঘরই দিল না দিল্লির হোটেল

নিজস্ব প্রতিনিধিঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’, ৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচারের আখ্যান নিয়ে বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা এই মুহূর্তে চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে। বক্স অফিসে বানিজ্যিকভাবে যেমন সফল হয়েছে এই সিনেমা, ঠিক তেমনই এই সিনেমাকে কেন্দ্র করে দেশজুড়ে উঠেছে বিতর্ক, সমালোচনার ঢেউ। বিনোদন জগত থেকে শুরু করে জাতীয় রাজনীতি এই সিনেমাকে কেন্দ্র করে জোর আলোচনা শুরু হয়েছে সব মহলে। আর এবার এই সিনেমার জেরেই চরম হেনস্তার শিকার হতে হল কাশ্মীরের এক যুবককে। জানা যাচ্ছে, কাশ্মীর ফাইলস সিনেমা মুক্তির পর থেকেই কাশ্মীরের বাসিন্দাদের ওপর ক্রমশ বিদ্বেষ বাড়ছে মানুষের। আর তার জেরেই এবার এক কাশ্মীরি যুবককে ঘরই দিল না দিল্লির একটি হোটেল। 

জানা যাচ্ছে, সম্প্রতি অয়ো (OYO) নামের একটি অনলাইন সাইটের মাধ্যমে দিল্লির একটি হোটেলে ঘর বুক করেন কাশ্মীরি ওই যুবক। বুক করার পরে তিনি সেই ঘরের ভাড়াও আগে থেকেই দিয়ে দেন। এরপর বুধবার রাতে তিনি দিল্লি পৌঁছে হোটেলের রুমে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন হোটেলের এক মহিলা কর্মচারী। ওই যুবক তাঁর আধার কার্ড, ভোটার কার্ডসহ সমস্ত পরিচয়পত্র দেখানোর পরেই তাঁকে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে ওই মহিলার সঙ্গে দীর্ঘ বাকবিতণ্ডার পরে জানা যায় দিল্লি পুলিশের নির্দেশ রয়েছে যে, দিল্লির কোনও হোটেলে নাকি কাশ্মীরের কোনও যুবককে থাকতে দেওয়া যাবে না। 

সম্প্রতি এই পুরো ঘটনাটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লির ওই হোটেলের রিসেপশনে থাকা মহিলার কথোপকথনের ভিডিওও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিএয়ছে যে তিনি ফোনে ওই হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলছেন এবং জানাচ্ছেন যেহেতু দিল্লি পুলিশের করা নির্দেশ আছে তাই তিনি ওই কাশ্মীরি যুবককে হোটেলে প্রবেশ করতে দিতে পারছেন না।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুলুস্থুলু পড়েছে গোটা এলাকায়। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় মুখপাত্র নাসির খুয়েহামি নিজে এই ঘটনাটির ওপর আলোকপাত করেছেন। তারপরই নড়েচড়ে বসেছে রাজধানী দিল্লির পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই দিল্লি পুলিশের পক্ষ থেকে একাধিক টুইট প্রকাশ করে জানানো হয়েছে যে দিল্লি পুলিশ এমন কোনও নির্দেশিকা কোনও হোটেল কিংবা হোটেলের মালিককে দেননি। কিন্তু তারপরেই কেন এমন হেনস্তার শিকার হলেন ওই কাশ্মীরি যুবক তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ