ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামিকাল বুধবারই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই আটবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলব এড়িয়ে গিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বার বার সমন এড়িয়ে যাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাউজ অ্যাভিনিউ আদালতে মামলা দায়ের করেছে ইডি। ওই মামলায় গত শনিবারই কেজরিওয়ালকে ১৫ হাজার টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেছিলেন বিচারক। ফলে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিলেন আপের জাতীয় আহ্বায়ক। কিন্তু দিল্লির নিম্ন আদালতের তরফে জামিন মেলার ২৪ ঘন্টার মধ্যেই ফের কেজরিকে জোড়া মামলায় তলব করে ইডি। দিল্লি জল বোর্ডে আর্থিক অনিয়ম মামলায় গতকাল সোমবারই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। যদিও ওই নির্দেশে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী।

আগামী বৃহস্পতিবার ২১ মার্চ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপের জাতীয় আহ্বায়ককে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। ওই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। আর্জিতে তিনি বলেছেন, ‘রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই তাঁকে লাগাতার সমন পাঠিয়ে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির নির্দেশে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে নেমে পড়েছেন ইডির আধিকারিকরা।’ ইতিমধ্যেই আপের তরফে অভিযোগ তোলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পাঁয়তারা কষছে ইডি। কেজরিওয়ালের ভাবমূর্তি কালিমালিপ্ত করার এক চেষ্টা চলছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে