দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাবালিকাকে ধর্ষণের অপরাধে দাদাকে ১৩৫ বছরের জেলের সাজা শোনাল কেরলের আদালত

নিজস্ব প্রতিনিধি: দু বছর আগে এক নাবালিকাকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়ার অপরাধে এক যুবককে ১৩৫ বছরের কারাদণ্ডের সাজা শোনাল কেরলের একটি আদালত। সোমবার অভিযুক্তকে এই সাজা শুনিয়েছে আদালত। অভিযুক্ত নাবালিকার তুতো দাদা বলে জানা গিয়েছে।

পাবলিক প্রসিকিউটর রঘু কে (public prosecutor Raghu K said) জানিয়েছেন, হরিপদ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের (Haripad Fast Track Special Court) বিচারক সাজি কুমার পকসো আইন, আইপিসি, তথ্য প্রযুক্তি আইন এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে ২৪ বছর বয়সী অভিযুক্তকে সাজা শুনিয়েছেন। সব মিলিয়ে মোট ১৩৫ বছরের সাজা দিয়েছেন বিচারক। রঘু কে আরও জানিয়েছেন যেহেতু অভিযুক্তের অপরাধের সমস্ত সাজা একইসঙ্গে শুরু হবে, সব সাজার মধ্যে তার সর্বোচ্চ সাজা রয়েছে ২০ বছরের কারাদন্ড। তাই আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দোষী যুবককে কারাদণ্ডের সাজা দেওয়ার পাশাপাশি তাকে ৫.১ লাখ টাকা জরিমানাও করেছে আদালত। নির্যাতিতাকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথোরিটিকে (District Legal Services Authority) নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসিকিউটর আরও জানান, ঘটনাটি যখন ঘটে সেই সময় নির্যাতিতার বয়স ছিল ১৫ বছর। অভিযুক্ত যুবক নির্যাতিতা নাবালিকার জ্যেঠুর ছেলে। তাকে স্কুলে পৌঁছে দিত এবং স্কুল থেকে বাড়িতে ফিরিয়ে আনত সে। কোনও একদিন নাবালিকার স্নানের দৃশ্য রেকর্ড করেন ওই যুবক। এরপর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে নাবালিকাকে ধর্ষণ করে সে। এর ফলে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। এক শিশু সন্তানের জন্ম দেয় নির্যাতিতা। বর্তমানে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (Child Welfare Committee) দেখভাল করে।

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ