ফুটবল ম্যাচ চলাকালীনই ভেঙে পড়ল স্টেডিয়ামের বেঞ্চ, আহত অন্ততপক্ষে ২০০

তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোলির আনন্দ উৎসবের দিনই বড়সড় দুর্ঘটনা দক্ষিণের রাজ্য কেরলে। জানা যাচ্ছে কেরলের মালাপ্পুরম জেলায় একটি ফুটবল ম্যাচ চলাকালীনই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি স্টেডিয়ামের অস্থায়ী বেঞ্চ। শনিবার রাতে হওয়া এই দুর্ঘটনায় অন্ততপক্ষে দুশো জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ৯টার দিকে মালাপ্পুরম জেলার ওই পুনগোড স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ওই ম্যাচের আয়োজক এবং আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ভেঙে পড়া ওই বেঞ্চের নীচে চাপা পড়া লোকজনদের উদ্ধার করতে শুরু করেন। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এই ঘটনা ঘটার পরেই আতঙ্কে এলাকাবাসীরা এদিকওদিক ছোটাছুটি শুরু করেন। ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরেই ওই এলাকায় এসে উদ্ধারকাজ শুরু করেন বিশাল পুলিশ বাহিনী এবং দমকল কর্মীরা। ভেঙে পড়া ওই অস্থায়ী বেঞ্চের নীচে চাপা পড়ে যাওয়া আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে খবর, উত্তর কেরলের ওই জেলায় এমন আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট বেশ জনপ্রিয় এবং এই ধরণের ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক মাঠ কিংবা অস্থায়ী স্টেডিয়ামে ভিড় জমান। গতকাল অর্থাৎ শনিবার রাতে যখন এই দুর্ঘটনা ঘটে তখনও ওই স্টেডিয়ামে প্রায় হাজার খানেক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন বলে খবর। 

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী