বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা কেরলমের কোচিতে। মার্সিডিজ গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৫৫ বছর বয়সি এক স্কুটার আরোহীর। অভিযোগ, দুর্ঘটনার সময় বিলাসবহুল গাড়িটির স্টিয়ারিংয়ে ছিল এক বিচারকের ১৭ বছরের ছেলে। নাবালকের গাড়ি চালানো এবং তার জেরে প্রাণহানির ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৭ বছরের এক কিশোর কীভাবে মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি চালাচ্ছিল, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাধারণত ১৮ বছরের কম বয়সিদের গাড়ি চালানোর অনুমতি নেই। ফলে নাবালকের হাতে গাড়ির স্টিয়ারিং তুলে দেওয়ার পিছনে কার ভূমিকা ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। নিহতের ভাইঝি জানান, তাঁর মামা সংসার চালানোর দায়ে একটি খাবারের দোকান চালাতেন এবং বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। তিনি দাবি করেছেন যে, গাড়িটি অবশ্যই খুব দ্রুত গতিতে চালানো হয়েছিল, কারণ তার মামার স্কুটারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং স্কুটারে থাকা বিভিন্ন জিনিসপত্র দুর্ঘটনা স্থলের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

আরও পড়ুন: লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

তিনি আরও বলেন, ‘আমরা মামলাটি এগিয়ে নিয়ে যাব। এছাড়াও, লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো সকলের জন্য একটি শিক্ষা হওয়া উচিত’। দুর্ঘটনার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই সংঘর্ষ ঘটল, গাড়িটি কে চালাচ্ছিল এবং দুর্ঘটনার সময় ঠিক কী পরিস্থিতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার