দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুঃসংবাদ! একধাক্কায় রেশনে কেরোসিনের দাম বাড়ল ৪ টাকা

নিজস্ব প্রতিনিধি : গরীব, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের দুর্ভোগ বাড়িয়ে রেশনে বৃদ্ধি পেল কেরোসিনের দাম। প্রতি লিটার কেরোসিনের দাম একধাক্কায় বাড়ল ৪ টাকা। তিনমাসের মধ্যে মোট ৬টাকা বৃদ্ধি পেল কেরোসিনের দাম। প্রতিমাসে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা দাম ঠিক করে। তার ভিত্তিতেই খাদ্য দফতর কেরোসিনের দাম ঠিক করে। ডিসেম্বরে কলকাতায় কেরোসিনের দাম দাঁড়াল ৬৭ টাকা। পাশাপাশি জেলাগুলোতে দাম ৭০ টাকা প্রতি লিটার হতে পারে।

পরিবহণ খরচের কারণে দামের এই পার্থক্য বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে কেরোসিনের চাহিদা কমাতেই এমন কৌশল নিচ্ছে কেন্দ্র বলে অভিযোগ। অভিযোগ তোলা হচ্ছে, দেশজুড়ে কেরোসিনের বন্টন তুলে দিতে মরিয়া দিল্লি। বাংলা রাজি নয় এই কাজে। কারণ গ্রামাঞ্চলে কেরোসিনের ওপরে বহু মানুষ ভরসা করেন। বাংলাতেই বহু মানুষ কেরোসিনে রান্না করতে বাধ্য হয়।

পেট্রোল-ডিজেলের দাম অত্যাধিক হারে বেড়েছে। কেরোসিনেও তার প্রভাব পড়েছে। আগে কেরোসিনের যে পরিমাণ বিক্রি হত, এখন তা হয়না। আগে শহরাঞ্চলেও কেরোসিনের বিক্রি ছিল। কিন্তু এখন তেমন কেরোসিন বিক্রি হয়না শহরে। গ্রামের দিকে কেরোসিনের বিক্রি রয়েছে। জুলাই মাসেও রেশনে কেরোসিনের দাম লিটার প্রতি ৪ টাকা করে বাড়িয়ে দিয়েছিল কেন্দ্র। সেপ্টেম্বরে কিছুটা স্বস্তি গিয়ে দাম কমেছিল। কিন্তু বছর শেষে সেই দাম আবার বাড়ানো হয়েছে।  রেশন থেকে বিক্রি হওয়া কেরোসিনের ওপর ভর্তুকি আগেই তুলে নিয়েছে কেন্দ্র। দেড় বছর ধরে ক্রমাহত বেড়ে চলেছে এই জ্বালানির দাম। ফলে গরীব, নিম্নবিত্ত, সাধারণ মানুষের জীবনযাত্রায় সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই কেরোসিনের ওপরে ভরসা করে সংসার চালান। দাম বেড়ে যাওয়ায় সেটা সেটা কিনতে নাভিশ্বাস উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

আক্রা সন্তোষপুর বস্তিতে আগুন, ওভারহেডের তার পুড়ে ব্যাহত ট্রেন চলাচল

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

নোয়াপাড়া থানার পিছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

দ্বিতীয় দফার ভোটের আগেই ফের ভাঙন হুমায়ুনের দলে, তৃণমূলে যোগ প্রার্থীর

রেকর্ড ভোট শীতলকুচিতে, ৯৯ শতাংশের দোরগোড়ায় পৌঁছেও কেন আটকে গেল পরিসংখ্যান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ