চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অযোধ্যায় খুলল KFC, মেনুতে নেই আমিষ খাবার

নিজস্ব প্রতিনিধিঃ অযোধ্যায় কাজ করার অনুমতি পেল আমেরিকান ফাস্ট ফুড চেইন কেন্টাকি ফ্রাইড চিকেন (KFC)। তবে মেনুতে আমিষের বদলে রয়েছে নিরামিষ খাবার । গত ২২ জানুয়ারি রাম মন্দির অভিষেকের পর উত্তরপ্রদেশের অযোধ্যায় দর্শনার্থীদের ঢল নেমেছে।

 অযোধ্যার কেএফসি শাখাটি বর্তমানে অযোধ্যা-লখনউ হাইওয়েতে অবস্থিত। শুধু কেএফসি নয় ওই হাইওয়েতে রয়েছে ডোমিনোজ এবং পিৎজা হাটের মত বিখ্যাত বিভিন্ন ফাস্ট ফুড। মূলত ফ্রাইড চিকেন আইটেমের জন্য পরিচিত কেন্টাকি ফ্রাইড চিকেন অর্থাৎ KFC।

উল্লেখ্য, রাম মন্দিরের আশপাশে ১৫ কিলোমিটার দীর্ঘ ‘পঞ্চকোসি মার্গ’ চত্বরে মদ বা মাংস বিক্রির অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। অযোধ্যার এক সরকারি আধিকারিক বিশাল সিং জানিয়েছেন, বড় ফুড কোম্পানিগুলিকে খাবারের আউটলেট খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। যাতে তাদের ব্যবসা বাড়ে। তবে বিশাল সিং বলেন, “আমরা ফুড কোম্পানিগুলিকে  দু’হাত খুলে স্বাগত জানাই। কিন্তু একটাই বিধিনিষেধ, পঞ্চকোশির ভিতরে আমিষ খাবার পরিবেশন করা যাবে না।‘

পিৎজা হাট পরিচালনাকারী অবধ কুমার ভার্মা জানিয়েছেন,’ তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য রাম মন্দির এলাকায় একটি দোকান খুলবেন। তবে সেখানে শুধু পাওয়া যাবে নিরামিষ খাবার।‘রাম মন্দিরের আশেপাশে একটি ডোমিনোজ আউটলেট থাকা দীনেশ যাদবও জানিয়েছেন যে তাঁর ব্যবসা ফুলেফেঁপে উঠছে। উল্লেখ্য  আমিষ খাবারের উপর বিধিনিষেধ আরোপ  শুধু অযোধ্যাতে নেই, হরিদ্বারে  রয়েছে সেই  নিষেধাজ্ঞা।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ