বাদল অধিবেশনে হাজির থাকতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি জেলবন্দি অমৃতপাল সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের আসন্ন বাদল অধিবেশনে হাজির থাকার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন ‘জেলবন্দি’ সাংসদ অমৃতপাল সিং। জাতীয় সুরক্ষা আইনে বর্তমানে অসমের ডিব্রুগড় জেলে বন্দি রয়েছেন পঞ্জাবের খাদোর সাহিব আসনের নির্দল সাংসদ। উল্লেখ্য, আগামী ২২ জুলাই সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। পরের দিন ২৩ জুলাই মোদি সরকারের ৩.০ প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের কথা রয়েছে।

গত বছরের ২৩ ফেব্রুয়ারি অমৃতসরের আনজালা থানায় কয়েক হাজার সমর্থক-সহ হামলা চালানোর অভিযোগ ওঠে ধর্মীয় প্রচারক তথা খলিস্তানি সমর্থক অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে। ওই হামলার পরেই তাঁর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হয়। গ্রেফতারি থেকে বাঁচতে ১৮ মার্চ নিজের বাড়ি থেকে উধাও হয়ে যান তিনি। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে আত্মগোপনে থাকেন। শেষ পর্যন্ত ২৩ এপ্রিল মোগার এক গোপন ডেরা থেকে অমৃতপালকে পাকড়াও করে পঞ্জাব পুলিশ। নিরাপত্তার কারণে অসমের ডিব্রুগড় জেলে বন্দি রাখা হয় তাঁকে।

অসমের জেলে বন্দি থাকা অবস্থাতেই লোকসভা ভোটে নির্দল প্রার্থী হিসাবে পঞ্জাবের খাদোর সাহিব আসন থেকে লড়াই করেন খলিস্তানি সমর্থক অমৃতপাল। চার লাখেরও বেশি ভোট পেয়ে জয়ী হন। পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়ে গত ৫ জুলাই সাংসদ হিসাবে শপথ নেন তিনি। প্যারোল শেষ হওয়ার পরে ফের ফিরে যান ডিব্রুগড় জেলে। এবার জেল থেকেই বাদল অধিবেশনে হাজির থাকার ইচ্ছাপ্রকাশ করে লোকসভার অধ্যক্ষককে চিঠি দিলেন খলিস্তানি সমর্থক তথা ধর্মীয় প্রচারক।   

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের