‘সন্ন্যাসী রাজা’র সাম্রাজ্য ফেলতে অখিলেশের নতুন শ্লোগান ‘খদেড়া হইবে’

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে হাতিয়ার ছিল 'খেলা হবে' শ্লোগান। বিজেপির 'জয় শ্রী রাম' শ্লোগানের পাল্টা 'খেলা হবে' গোটা বাংলা তথা ভারতে জনপ্রিয় হয়ে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে হাতিয়ার ছিল ‘খেলা হবে’ শ্লোগান। বিজেপির ‘জয় শ্রী রাম’ শ্লোগানের পাল্টা ‘খেলা হবে’ গোটা বাংলা তথা ভারতে জনপ্রিয় হয়ে যায়। আট থেকে আশি-সকলের মন জয়ে ভরসা হয় ওঠে এই ‘খেলা হবে শ্লোগান।’ আর সেই শ্লোগানকেই ভরসা করে আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে নতুন অস্ত্র বানালেন সপা প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে ‘খেলা হবে’ সংস্করণ হিসেবে বানানো হয়েছে ‘খদেড়া হইবে’ (তাড়ানো হবে)। অখিলেশের লক্ষ্য— বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বিতাড়ন। গত শুক্রবার রাতেই সপার তরফে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয় সেই গানের। অর্থাৎ ‘সন্ন্যাসী রাজা’কে তাড়াতে উত্তরপ্রদেশে কোনও অস্ত্র ছাড়তেই বাদ রাখছেন না অখিলেশ, তা আবারও প্রমাণ করল।

২০২৪ দিল্লি যাওয়ার রাস্তা তৈরি করবে উত্তরপ্রদেশ। তাই এই প্রদেশের দিকেই লক্ষ্য গোটা দেশের। বিজেপি নিজেদের সরকার টিকিয়ে রাখতে মরিয়া। যোগীর সাম্রাজ্য ফেলতে মাঠে নেমে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সহ সমস্ত বিরোধীরা। কেউ গড়ছেন জোট কেউ আবার মহাজোটে ব্যস্ত। এর মাঝেই তৃণমূল কংগ্রেসের আদলে নিজের দলের শ্লোগান বানিয়ে চমক দিয়েছেন অখিলেশ। আগে ‘খেলা হবে’ হিন্দি সংস্করণ ‘খেলা হই’ বানিয়েছিল অখিলেশ। এবার অওয়ধি এবং ভোজপুরী ভাষা মিশিয়ে বানানো হয়েছে অখিলেশের ‘খদেড়া হইবে’। যেখানে স্পষ্ট বলা হয়েছে, উত্তরপ্রদেশে আগামী বিধানসভা ভোটে যোগী আদিত্যনাথ সরকারের হার নিশ্চিত। সমাজবাদী পার্টির নেতৃত্বে পরবর্তী সরকার রাজ্যে কী কী উন্নয়নের কাজ করবে, সেটাও বলা হয়েছে শ্লোগানে।

কিছুদিন আগেই দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন উত্তরপ্রদেশে অখিলেশ সাহায্য চাইলে আমরাও আছি। একসঙ্গে মিলে লড়াই করব ও যারা যেখানে শক্তিশালী সেখানে তাঁদের সাহায্য করব।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের