জম্মু-কাশ্মীরে ফের এনকাউন্টার, কিশতওয়ারে নিহত ১ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত সন্ত্রাসী। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ঘটনাটি ঘটেছে । রবিবার জেলার এক দুর্গম পাহাড়ি এলাকায় চলমান তল্লাশি অভিযানের সময় এই এনকাউন্টার ঘটে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

গোয়েন্দা সংস্থার কাছ থেকে জইশ-ই-মোহাম্মদ-এর সঙ্গে যুক্ত দুই পাকিস্তানি জঙ্গির উপস্থিতির খবর পাওয়ার পর সকাল সাড়ে দশটা নাগাদ চাতরু এলাকার পাসেরকুট অঞ্চলে অভিযান শুরু হয়। তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে।

আরও পড়ুন: ৭২ ঘণ্টা ঘরের দরজা বন্ধ! যোগী রাজ্যে স্ত্রী-সন্তানদের খুন করে আত্মঘাতী মুদি ব্যবসায়ী, তদন্তে পুলিশ

নিরাপত্তা বাহিনী এগিয়ে এলে পাহাড়ের পাদদেশে একটি কাঁচা বাড়িতে আত্মগোপন করে থাকা জঙ্গিরা আচমকা গুলি চালায়। পাল্টা জবাবে বাহিনীও গুলি চালালে দু’পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষেই এক জঙ্গি নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অভিযান চলছিল।

উল্লেখযোগ্যভাবে, চাতরু বনাঞ্চলে সাম্প্রতিক কয়েক সপ্তাহে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মাসেই সেখানে প্রায় ছ’টি এনকাউন্টারের খবর মিলেছিল, যাতে একজন সেনা জওয়ান ও এক জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের অনুপ্রবেশ ও গতিবিধি রুখতে কিশতওয়ার জেলাজুড়ে নজরদারি ও চিরুনি তল্লাশি আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী