জেনে নিন, কী কী থাকে মহাপ্রভু শ্রী জগন্নাথের ছাপ্পান্ন ভোগে ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ভারতের উৎকলক্ষেত্রের পুরী ধাম এক অভূতপূর্ব মহিমায় ভরা তীর্থ স্থান। যেখানে সারাবছর লেগে থাকে অগণিত ভক্ত সমাগম। তারই মাঝে শ্রীক্ষেত্রনিবাসী খাদ্যরসিক জগন্নাথ মহাপ্রভুর চলতে থাকে দিনে নানা রকমের খাবারের পদ। দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে তিনি রোজ ভোরে গানবাজনা শুনে ঘুম থেকে উঠে পড়েন। তারপর চলে তাঁদের মুখ ধোয়ার পর্ব ও দর্পণ স্নান। এরপর নিয়ম মেনে শুরু হয়ে যায় আহারপর্ব। জানা যায়, মহাপ্রভুর এই মহা ধাম শুধু মাত্র মন্দিরের রহস্যময়তা ও রথযাত্রার জন্য পরিচিত নয়, বরং  তাঁর উদ্দেশ্যে প্রতিদিন যে রান্না হয়, তার পদ্ধতিও বিশ্বে অনন্য। জগন্নাথদেবের উদ্দেশ্যে প্রতিদিন নিবেদন করা হয় বিশেষভাবে প্রস্তুত ৫৬ রকম ভোগ, যা ‘ছাপ্পান ভোগ’ নামে পরিচিত। এই ভোগ শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং এটি এক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্য।

রান্নার পবিত্রতা ও পদ্ধতি

জগন্নাথদেবের জন্য ভোগ প্রস্তুত হয় একটি বিশেষ রান্নাঘরে— যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় রান্নাঘর হিসেবে স্বীকৃত। এখানে শুধুমাত্র মাটির হাঁড়ি ব্যবহার করা হয়। পাত্রগুলিকে উনুনের ওপর একটির উপর একটি সাজিয়ে রান্না করা হয়। আশ্চর্যজনক বিষয় হলো, সবচেয়ে উপরের হাঁড়িটি সবার  আগে রান্না হয়ে যায়, এবং একে একে নিচের গুলি রান্না হতে থাকে এবং সবার পরে রান্না হয় সবচেয়ে নিচের হাঁড়িটি—যা বিজ্ঞানের সাধারণ নিয়মের ব্যতিক্রম।

এই রান্না শুধুমাত্র সেবায়িত পুরোহিত বা সুয়রাঁ নামক নির্দিষ্ট শ্রেণির মানুষরাই করেন, তাও পূর্ণ শুদ্ধতা ও নিয়ম অনুসরণ করে। রান্নার সময় বাইরের কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি, ভোগ বহনের সময় পথে কেউ বাধা দিলে সেই ভোগ আর দেবতাকে নিবেদন করা হয় না।

৫৬ ভোগের তালিকা ও বৈচিত্র্য

মহাপ্রভু শ্রী জগন্নাথের ৫৬টি ভোগে রয়েছে মিষ্টি, নোনতা, শুকনো ও ঝোল খাবারের সমন্বয়। এই ভোগের রন্ধন প্রণালি, স্বাদ ও ধর্মীয় গুরুত্ব একত্রে এক অনন্য ঐতিহ্য গড়ে তুলেছে। নিচে এই ভোগগুলোর কিছু প্রধান বৈচিত্র তুলে ধরা হলো:

  • মিষ্টান্ন ভোগ: নাড়িয়া কেড়া (নারকেল নাড়ু), খুয়া (খোয়া ক্ষীর), হামসা কেলি, আরিশা, বুন্দিয়া, সাকারা, মনোহরা মিষ্টি, মাগাজা লাড্ডু।
  • ভাত ও ভাতজাতীয়: কণিকা (সুগন্ধি ভাত), খিড়ি (দুধভাত), পাখাল (পান্তা ভাত), ঘি ভাত, দাহি পাখাল (দই ভাত), অন্ন।
  • বিশেষ পিঠা ও কেক: মাথা পুলি, ঝিলি, এন্ডুরি, বড়া কান্তি, বিড়ি পিঠে, পদ্ম পিঠে, ভাগ পিঠে, সানা আরিশা।
  • তরকারি ও ডালজাতীয়: দলমা, বিসার (সবজি), মাহুর (লাবরা), ডাল।
  • ভাজাভুজি ও লঘু খাবার: করলা ভাজা, শাক ভাজা, কাকারা, লুনি খুরুমা, গোটাই।
  • চাটনি ও দই: আদাপচেদি (আদা চাটনি), দই, মাধু রুচী (মিষ্টি চাটনি)।

প্রতিটি পদ নির্দিষ্টভাবে দেবতাদের জন্য তৈরি, এবং তা পরিবেশন হয় নির্ধারিত সময় ও প্রথা অনুযায়ী।

আধ্যাত্মিক তাৎপর্য

এই ৫৬ ভোগ কেবলমাত্র খাদ্য নয়, প্রতিটি পদ একটি নির্দিষ্ট ভক্তি-রস বহন করে। লোকবিশ্বাস অনুযায়ী, ব্রজে প্রতিদিন অষ্টপ্রহর ভোজন করা বালক কৃষ্ণ একবার ইন্দ্রের রোষাগ্নি থেকে সমস্ত ব্রজবাসীদের রক্ষার জন্য গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠা আঙুলে তুলে নেন। ইন্দ্রের বর্ষা বন্ধ হওয়ার পর অষ্টম দিনে গোবর্ধন থেকে সবাই বেরিয়ে এলে, যশোদা ও ব্রজবাসীরা বালক কৃষ্ণের জন্য দুঃখিত হন। টানা ৭ দিন অনাহারে থাকায়  সমস্ত ব্রজবাসী-সহ যশোদা মিলে ৭ দিন ও ৮ প্রহরের হিসেবে ৫৬টি ব্যঞ্জন বালক কৃষ্ণের সামনে পরিবেশন করেন।

তাঁরা ভাবেন, কৃষ্ণ দিনে ৮ প্রহর করে ৭ দিন ভোজন করেননি—এই হিসাবে মোট ৫৬ প্রহর। সেই হিসাব অনুযায়ী তাঁরা ৫৬ রকমের ব্যঞ্জন রান্না করে কৃষ্ণের সামনে নিবেদন করেন। সেই থেকেই এই ৫৬ ভোগ পরম্পরার সূচনা হয় । তাই পুরীর জগন্নাথ ধামে মহাপ্রভুকে প্রত্যহ ৫৬ ভোগ নিবেদন করা হয়।

নিঃসন্দেহে বলা যেতে পারে, পুরীর জগন্নাথধামের ৫৬ ভোগ এক অলৌকিক রন্ধনশিল্পের নিদর্শন। এটি শুধুই ভোজন নয়, বরং ভক্তি, পবিত্রতা, সংস্কার ও ঐতিহ্যের এক নিঃশব্দ উৎসব। যুগ যুগ ধরে এই ঐতিহ্য অটুট থেকে জগন্নাথভক্তদের মনে আশার দীপ জ্বালিয়ে রাখে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের