আরজি কর কাণ্ডের আঁচ দিল্লির এইমসে, বিক্ষোভে  চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎককে ধর্ষণ করে খুন হয়। আর তা নিয়ে কলকাতার রাজপথে নেমেছে জুনিয়র ডাক্তারা। এই আবহে সোমবার দিল্লির এইমসের চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়ারা ব্যাপক বিক্ষোভ দেখান শুরু করেছে। ফলে সেখানেও বন্ধ পরিষেবা।

 শুধু তাই নয় এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী মেডিক্যাল ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (ফোর্ডা)। নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন এবং স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা টানা চতুর্থ দিনের মতো ধর্মঘটের ডাক দিয়েছে।  এই ধর্মঘটের সঙ্গে যোগ দিয়েছে দিল্লির এইমস-সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তবে জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সব চিকিৎসককে। 

উল্লেখ্য, শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।  তদন্তে সামনে আসে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  আর তা নিয়ে ছড়িয়ে চাঞ্চল্য। ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শনিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন,  ‘এই হত্যা কাণ্ডের সঙ্গে  যুক্ত দোষীর ফাঁসির শাস্তি দাবি  জানান  উচিত। সেটাও আবার যেন ফাস্টট্র্যাক আদালতে যেন সম্পন্ন হয়।‘ বর্তমানে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা।  জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে। পথে নেমেছে চলছে বিক্ষোভ।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড