নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তার চেষ্টা কলেজ শিক্ষকের, কুকীর্তি বন্দি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজ পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে অভিযুক্ত শিক্ষক এক ছাত্রীকে যৌন হয়রানি করছেন। ঘটনাটি ঘটেছে কুশিনগর জেলার কাসায়া এলাকার মল্লুদেহ কৃষক ইন্টার কলেজে।

ছাত্রীর যৌন হেনস্থার ঘটনায় বিক্ষোভ দেখানো হয় কলেজে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের নাম যার নাম মইনুদ্দিন আনসারি। তাঁর বিরুদ্ধে গুরুতর নারী নিগ্রহের অভিযোগ আনা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ আনসারি হিন্দু মেয়েদের তাঁর অফিসে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করতেন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ স্থানীয়রা শিক্ষকের এই আচরণের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে জড়ো হন। খবর যায় পুলিশের কাছে। তারা এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

কাসার পুলিশ সার্কেল অফিসার কুন্দন কুমার সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নজরে আসা একটি ভিডিওতে একজন ব্যক্তিকে একটি মেয়ের সাথে অনুপযুক্ত এবং অশ্লীল আচরণ করতে দেখা গেছে। ভিডিওটির বিষয়ে তদন্তের পর, এটি নিশ্চিত হওয়া গেছে যে এটি কুশিনগর জেলার কাসায়া থানা এলাকার মল্লুদেহের কৃষক ইন্টার কলেজের ঘটনা।”

ওই পুলিশ আধিকারিক আরও জানান যে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি হলেন মাইনুদ্দিন আনসারি। তিনি কুশিনগর জেলার কাসায়া থানা এলাকার মাল্লুদেহের বাসিন্দা হাদিশ আনসারির ছেলে। ছেলের সঙ্গে তিনিও একই কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

 

মেয়েটির পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, কাসায়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মাইনুদ্দিন আনসারিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। নেটিজেনরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার